Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

গড়িয়ার পার্লারে দিনেদুপুরে কুপিয়ে খুন মহিলা, পরে সেখানেই আত্মঘাতী তাঁর কাশ্মীরি প্রেমিক

দক্ষিণ কলকাতার গড়িয়ায় বিউটি পার্লারের ভিতরে দিনেদুপুরে নৃশংস খুনের ঘটনা। প্রেমিকাকে কুপিয়ে খুন করে অভিযুক্তের আত্মহত্যা।

গড়িয়ার পার্লারে দিনেদুপুরে কুপিয়ে খুন মহিলা, পরে সেখানেই আত্মঘাতী তাঁর কাশ্মীরি প্রেমিক

গড়িয়ায় খুন (প্রতীকী ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 24 March 2026 15:26

দ্য ওয়াল ব্যুরো: গড়িয়ায় মঙ্গলবার দিনেদুপুরে খুন ও আত্মহত্যার (Murder-Suicide) ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। তেঁতুলতলা (Tentultala) এলাকার একটি বিউটি পার্লারের (Beauty Parlour) ভিতরে ঢুকে প্রেমিকাকে কুপিয়ে খুন করেন এক ব্যক্তি। তারপর নিজে আত্মহত্যা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রূপবাণী দাস (Rupbani Das)। বয়স প্রায় ৫০ বছর। গত প্রায় ১৫ বছর ধরে তেঁতুলতলার ওই পার্লারে রূপটান শিল্পী (Beautician) হিসেবে কাজ করতেন। অন্যান্য দিনের মতো মঙ্গলবার দুপুরেও স্বামী অনুপ কুমার দাস (Anup Kumar Das) তাঁকে বাইকে করে কর্মস্থলে পৌঁছে দেন। দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ পার্লারের সামনে নামিয়ে দিয়ে চলে যান তিনি।

এর কিছু ক্ষণের মধ্যেই এক যুবক পার্লারে ঢোকেন। রূপবাণীর সঙ্গে তাঁর তর্কাতর্কি শুরু হয়। সেই বচসা দ্রুত ভয়াবহ রূপ নেয়। অভিযোগ, ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে রূপবাণীর উপর হামলা চালান। গুরুতর জখম অবস্থায় পার্লারের মেঝেতেই লুটিয়ে পড়েন তিনি। আত্মঘাতী হন ওই যুবক।

দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ পার্লার থেকে ফোন যায় রূপবাণীর স্বামীর কাছে। জানানো হয়, এক যুবকের সঙ্গে প্রবল গোলমাল এবং মারামারি চলছে। সংক্ষিপ্ত কথোপকথনের পরই বাড়ি থেকে বেরিয়ে পড়েন অনুপ কুমার দাস। সঙ্গে এক আত্মীয়কেও নেন। পার্লারে পৌঁছে দেখেন, মেঝে রক্তে ভাসছে, ইতিমধ্যেই জড়ো হয়েছেন স্থানীয়রা।

জোড়া মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ (Police)। তারা দু’টি দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এক কাশ্মীরি যুবকের সঙ্গে রূপবাণীর প্রেমের সম্পর্ক (Love Affair) ছিল। সেই সম্পর্কে টানাপড়েন থেকেই এই মর্মান্তিক পরিণতি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রূপবাণীকে কুপিয়ে খুন করার পর অভিযুক্ত নিজের গলায় ধারালো অস্ত্র চালান। দেহ দু’টি ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠানো হচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক ছাড়াও খুনের নেপথ্যে আর কিছু আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।


```