Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

রায়দিঘিতে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, ধৃত স্ত্রী-সহ ১, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ দলের

পুলিশ তদন্তে নেমে নিহতর স্ত্রী ও এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে খুনের তত্ত্ব খতিয়ে দেখছে পুলিশ। 

রায়দিঘিতে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার, ধৃত স্ত্রী-সহ ১, তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ দলের

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 24 March 2026 09:34

দ্য ওয়াল ব্যুরো: ভোটের বাংলায় (West Bengal Assembly Election 2026) ফের রক্তারক্তি! তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীকে নৃশংসভাবে খুনের অভিযোগ তুলল বিজেপি (BJP)। সোমবার রাতে রায়দিঘিতে কিশোর মাঝি নামের এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এরপরই এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ওই ব্যক্তির বাড়ি থেকে কিছুটা দূরেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত কিশোর মাঝি বিজেপির বুথ সহ সভাপতি ছিলেন বলে জানা গেছে।

বিজেপির অভিযোগ, ভোটের সময় তৃণমূলের রক্ত ঝরাতে হবেই, সেই চক্রান্ত থেকেই এই খুন করা হয়েছে। যদিও শাসক দলের তরফে  এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করা হয়েছে। পাল্টা তাদের দাবি, রাজনৈতিক কারণ নেই, ব্যক্তিগত কারণেই খুন হয়েছেন ওই বিজেপি কর্মী।

বিজেপি কর্মীর বাড়িতে দেখা করতে যান বিজেপির প্রার্থী পলাশ রানা। পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন হয়েছেন ওই ব্যক্তি। খুনে জড়িত থাকার সন্দেহে নিহতর স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে তদন্তকারীরা। তবে দলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেই। এর প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টেয় রায়দিঘি থানা ঘেরাও কর্মসূচি পালন করবে বিজেপি। 


```