শুধু তাই নয়, ফিরহাদ হাইকোর্টের সক্রিয়তা নিয়েও মন্তব্য করেন। কলকাতার মেয়রের কথায়, “আমাদের হাইকোর্ট খুবই এক্টিভ। দিল্লি বা আহমেদাবাদের হাইকোর্ট এভাবে বলে না।”
.jpeg.webp)
ফাইল ছবি।
শেষ আপডেট: 18 July 2025 23:54
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার বেহাল রাস্তা (Kolkata Road Repair) নিয়ে হাইকোর্টের (Calcutta High Court) তীব্র মন্তব্যের পর মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
কলকাতার বেহাল রাস্তাগুলি মেরামতির জন্য দুই সপ্তাহ সময়সীমা বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এ ব্যাপারে শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে মেয়র জানান, "দু’সপ্তাহ দরকার নেই, ৫-৬ দিন ড্রাই পেলেই রাস্তা ঠিক করে ফেলা যাবে। কারণ পিচের সবচেয়ে বড় শত্রু জল।" অতিবৃষ্টির কারণেই রাস্তার ক্ষতি হয়েছে বলে তাঁর দাবি।
শুধু তাই নয়, ফিরহাদ হাইকোর্টের সক্রিয়তা নিয়েও মন্তব্য করেন। কলকাতার মেয়রের কথায়, “আমাদের হাইকোর্ট খুবই এক্টিভ। দিল্লি বা আহমেদাবাদের হাইকোর্ট এভাবে বলে না।”
কলকাতার সাবার্বান এলাকার পরিস্থিতি নিয়ে তিনি জানান, পিডব্লিউডি-কে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। রাস্তায় জল জমা এবং তার নিকাশি নিয়ে মেয়র বলেন, "বিধানসভায় আমরা ড্রেনেজ সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ কলকাতায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হলেও দ্রুত জল বেরিয়ে যায়, এটা সরকারের বড় সাফল্য।"
তবে এই ইস্যুতে রাজনীতির অভিযোগও এনেছেন তিনি। ফিরহাদের কথায়, ‘‘সেন্ট্রাল প্রকল্পে মুখ্যমন্ত্রীকে ডাকাও হয় না। বিজেপি শাসিত রাজ্য ছাড়া কেন্দ্র টাকা দেয় না। মোদি উদ্বোধনে আসেন, তখন মুখ্যমন্ত্রীর কথা মনে থাকে না।’’
২১ জুলাইয়ের শহিদ দিবস ঘিরে রাজনৈতিক উত্তেজনার আবহে মেয়র বলেন, ‘‘২১ জুলাই কোনও পলিটিক্যাল প্রোগ্রাম নয়। এটা মানুষের শ্রদ্ধা জানানোর দিন। যারা উপলব্ধি করতে পারে, তারাই এর গুরুত্ব বোঝে। মাতঙ্গিনী হাজরার মতো শহিদদের স্মরণে এ দিন পালন করা হয়।’’