Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

আনন্দপুরে গুলশান কলোনির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যায় দমকল

ফের কলকাতায় অগ্নিকাণ্ড! শনিবার দুপুরে আনন্দপুরের গুলশান কলোনিতে একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। 

আনন্দপুরে গুলশান কলোনির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যায় দমকল

আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 23 August 2025 15:46

দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড! শনিবার দুপুরে আনন্দপুরের গুলশান কলোনিতে একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে (Massive fire broke out at Anandapur)। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলে খবর দেওয়া হয়। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।

জানা যায়, এদিন দুপুর ৩টে নাগাদ কলকাতা পুরসভার ১০৮ নং ওয়ার্ডে চামড়ার জুতো তৈরির এক কারখানায় আগুন লাগে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জায়গাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন ছড়িয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। 

স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকলে খবর দেওয়া হলেও সরু রাস্তার কারণে দমকলের গাড়ি ঘটনাস্থল অবধি পৌঁছাতে গিয়ে সমস্যার মুখে পড়ে। তবে ব্যবস্থা করে আগুন নেভানোর কাজ শুরু হয়েছে বলেই খবর।

এখনও পর্যন্ত দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। প্রয়োজনে দমকলের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। 

কারখানার ভিতরে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে অনুমান দমকলের। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। ঘটনার সময় কেউ ভিতরে আটকে পড়েছেন কিনা তাও জানার চেষ্টা করা হচ্ছে।    


```