Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সহপাঠী ও শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা করল পড়ুয়ারাই, অভিনব শিবিরের আয়োজন জলপাইগুড়ির স্কুলে

শিক্ষার্থীরা জানায়, স্কুলে স্বাস্থ্য পরীক্ষা সফলভাবে করার পর তারা এলাকায়ও একই কাজ চালিয়ে যেতে চায়।

সহপাঠী ও শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা করল পড়ুয়ারাই, অভিনব শিবিরের আয়োজন জলপাইগুড়ির স্কুলে

স্কুলে চলছে স্বাস্থ্য পরীক্ষা

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 23 August 2025 14:51

দ্য ওয়াল ব্যুরো: জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার চা-বাগান অধ্যুষিত বানারহাট হাইস্কুলে (School) অনুষ্ঠিত হল এক অভিনব স্বাস্থ্য শিবির (Health Camp), যেখানে স্কুলের একাদশ-দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা নিজেরাই সহপাঠী ও শিক্ষকদের স্বাস্থ্য পরীক্ষা করল।

পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব পড়ুয়া, শিক্ষক ও অশিক্ষক কর্মীদের রক্তচাপ, উচ্চতা, ওজন, বিএমআই, ব্লাড সুগার, ব্লাড গ্রুপ, রক্তে অক্সিজেনের মাত্রা ইত্যাদি পরীক্ষা করেন পড়ুয়ারা। শুধু পরীক্ষাই নয়, প্রতিটি তথ্য সঠিকভাবে নথিভুক্তও করে তারা।

এই উদ্যোগে ছাত্রছাত্রীরা হাতে-কলমে শিখেছে চিকিৎসা বিজ্ঞানের ব্যবহারিক দিক। শিবিরে স্মার্ট ক্লাসের মাধ্যমে বিভিন্ন চিকিৎসা যন্ত্রের ব্যবহার নিয়ে সচেতনতামূলক সেশন এবং বাইনোকুলারের সাহায্যে ম্যালেরিয়া সহ সংক্রামক জীবাণুর জীবনচক্রও পরীক্ষা করা হয়।

বিদ্যালয়ের জীববিদ্যার শিক্ষক বলাই চন্দ্র দাস ও প্রশিক্ষক অনুশ্রী রক্ষিত পড়ুয়াদের প্রশিক্ষণ দেন। শিবিরকে সফল করতে ক্রীড়া শিক্ষক মহাদেব রায় ও দিবাকর বিশ্বাস, কম্পিউটার প্রশিক্ষক সৌগত মল্লিক এবং শিক্ষক অতীশ সেন গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

স্কুলের সহকারী প্রধান শিক্ষক আশফাক আহমেদ বলেন, “ছাত্রছাত্রীদের দায়িত্ব দিলে তারা সফলভাবে তা সম্পন্ন করতে পারে। আজকের শিবিরই তার প্রমাণ।” প্রধান শিক্ষক সুকল্যাণ ভট্টাচার্য্য জানান, এই অভিজ্ঞতা ভবিষ্যতে গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবার বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে।

শিক্ষার্থীরা জানায়, স্কুলে স্বাস্থ্য পরীক্ষা সফলভাবে করার পর তারা এলাকায়ও একই কাজ চালিয়ে যেতে চায়।


```