Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‘কোনও মার্কিন প্রেসিডেন্ট এরকম বিদেশনীতি চালাননি’, ট্রাম্পের শাসনপদ্ধতি নিয়ে কটাক্ষ জয়শঙ্করের

জয়শঙ্করের মন্তব্য, “ট্রাম্পের নিজের দেশ হোক বা আন্তর্জাতিক মঞ্চ, তাঁর কাজের ধরন একেবারেই প্রচলিত ধারা থেকে আলাদা। আমেরিকার প্রচলিত কূটনৈতিক রীতির সঙ্গে তার কোনও মিল নেই।”

‘কোনও মার্কিন প্রেসিডেন্ট এরকম বিদেশনীতি চালাননি’, ট্রাম্পের শাসনপদ্ধতি নিয়ে কটাক্ষ জয়শঙ্করের

এস জয়শঙ্কর ও ট্রাম্প

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 23 August 2025 14:17

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শাসনপদ্ধতিকে ‘অভূতপূর্ব’ বলে কটাক্ষ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। শনিবার দিল্লির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমরা আগে কোনও মার্কিন প্রেসিডেন্টকে বিদেশনীতি এত প্রকাশ্যে পরিচালনা করতে দেখিনি। শুধু ভারত নয়, গোটা বিশ্বের জন্যই এটি এক বড় ধরনের প্রস্থান।”

জয়শঙ্করের মন্তব্য, “ট্রাম্পের নিজের দেশ হোক বা আন্তর্জাতিক মঞ্চ, তাঁর কাজের ধরন একেবারেই প্রচলিত ধারা থেকে আলাদা। আমেরিকার প্রচলিত কূটনৈতিক রীতির সঙ্গে তার কোনও মিল নেই।”

বিদেশমন্ত্রীর মতে, ট্রাম্প শুল্ককে (tariffs) শুধু বাণিজ্য নয়, অ-বাণিজ্য ক্ষেত্রেও অস্ত্র হিসেবে ব্যবহার করছেন— যা আগে দেখা যায়নি। তাঁর আরও সংযোজন, “ঘোষণাগুলো প্রায়শই প্রথমে প্রকাশ্যে জানানো হয়, তারপর সংশ্লিষ্ট দেশকে জানানো হয়। এই অদ্ভুত পরিস্থিতির মোকাবিলা আজ গোটা বিশ্ব করছে।”

জয়শঙ্কর ভারতের প্রধান দু'টি সমস্যার দিকও তুলে ধরেন—

বাণিজ্য: দেশের কৃষক ও ক্ষুদ্র উৎপাদকদের স্বার্থে লাল দাগ টেনে সুরক্ষা দিতে হবে বলেই মত তাঁর।

তেল আমদানি: ট্রাম্প প্রশাসনের চাপের প্রসঙ্গে জয়শঙ্করের প্রশ্ন— “যে যুক্তি দেখিয়ে ভারতকে টার্গেট করা হচ্ছে, তা কেন চিনের মতো বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ কিংবা ইউরোপীয় ইউনিয়নের মতো বৃহত্তম এলএনজি আমদানিকারকের ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে না?”


```