Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মোদীর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, তেজস্বীর বিরুদ্ধে এফআইআর

মহারাষ্ট্রের (Maharashtra) গডচিরোলিতে আরজেডি (RJD) নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejashwi Yadav) বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ।

মোদীর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, তেজস্বীর বিরুদ্ধে এফআইআর

তেজস্বী যাদব

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 23 August 2025 13:02

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের (Maharashtra) গডচিরোলিতে আরজেডি (RJD) নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejashwi Yadav) বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। অভিযোগ, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি।

গডচিরোলির বিজেপি বিধায়ক (BJP) মিলিন্দ নারোটে এই অভিযোগ দায়ের করেন। পুলিশের এক শীর্ষকর্তা শুক্রবার জানিয়েছেন, গডচিরোলি থানায় নারোটে লিখিত অভিযোগ জানান যে, গয়ার সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে তেজস্বী যাদব এক বিতর্কিত মন্তব্য পোস্ট করেছিলেন এক্স-এ।

 

এরপরই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির নতুন আইন ‘ভারতীয় ন্যায় সংহিতা’র একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে— ১৯৬ ধারা (ভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ছড়ানো), ৩৫৬ ধারা (মানহানি), ৩৫২ ধারা (ইচ্ছাকৃত অপমান, যাতে শান্তিভঙ্গ হতে পারে) এবং ৩৫৩ ধারা (যে মন্তব্যে জনমনে অশান্তি তৈরি হয়)।

পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই অভিযোগে আরজেডি শিবিরের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।


```