Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মোদীর সভামঞ্চে লালুর দুই বিধায়ক, ভোটের বাজারে কৌতূহল বিহারে

বিহারের সভার মঞ্চের পিছনে বসে থাকতে দেখা গেল লালুপ্রসাদ যাদবের (lalu Prasad Yadav) দল রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) দুই বিধায়ককে। ভোটের মুখে এই ঘটনা ঘিরে তীব্র কৌতূহল ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

মোদীর সভামঞ্চে লালুর দুই বিধায়ক, ভোটের বাজারে কৌতূহল বিহারে

মোদীর মঞ্চে লালুর দুই বিধায়ক

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 August 2025 16:31

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিশাল জনসভায় শুক্রবার অপ্রত্যাশিত দৃশ্য। বিহারের সভার মঞ্চের পিছনে বসে থাকতে দেখা গেল লালুপ্রসাদ যাদবের (lalu Prasad Yadav) দল রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) দুই বিধায়ককে। ভোটের মুখে এই ঘটনা ঘিরে তীব্র কৌতূহল ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

মঞ্চে উপস্থিত ছিলেন নওয়াদা কেন্দ্রের আরজেডি (RJD MLA) বিধায়ক বিভা দেবী এবং রজৌলি কেন্দ্রের বিধায়ক প্রকাশ বীর। উল্লেখ্য, বিভা দেবী হলেন প্রাক্তন আরজেডি বিধায়ক রাজবল্লভ যাদবের স্ত্রী। সম্প্রতি একটি ধর্ষণ মামলায় আদালত রাজ বল্লভকে বেকসুর খালাস দিয়েছে।

তবে বিজেপি এই ঘটনাকে নিয়ে ঘাঁটতে রাজি নয়। বিজেপি সাংসদ বিবেক ঠাকুর জানিয়েছেন, “এই অনুষ্ঠানে বহু প্রকল্প উদ্বোধন হয়েছিল। সেই কারণে সমস্ত বিধায়ক, সাংসদ, বিধানপরিষদ সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল, দল নির্বিশেষে। অনেকেই আসেননি, অনেকেই এসেছেন। এটাকে অযথা বাড়িয়ে দেখানো হচ্ছে।”

তিনি আরও জানান, রাজ্যপাল, স্থানীয় আরজেডি সাংসদ, এমনকি সিপিএম-এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাঁর কথায়, “কেউ কেউ শুধুমাত্র প্রধানমন্ত্রী উপস্থিত থাকায় সেসব এড়িয়ে গিয়েছেন। সেটা দুঃখজনক।”

প্রধানমন্ত্রী এদিন বিহারের জন্য ১৩ হাজার কোটিরও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি উদ্বোধন করেন মুজফ্ফরপুরের হোমি ভাবা ক্যানসার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র এবং মুঙ্গেরের নমামি গঙ্গে প্রকল্পের আওতায় নির্মিত নিকাশি শোধনাগার ও নিকাশি নেটওয়ার্ক। একই সঙ্গে গয়া-দিল্লি ‘অমৃত ভারত এক্সপ্রেস’ এবং বৈশালী-কোডারমা বৌদ্ধ সার্কিট ট্রেনেরও সূচনা করেন প্রধানমন্ত্রী।

এদিন তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র আওতায় ১২ হাজারেরও বেশি উপভোক্তার হাতে প্রতীকী চাবি তুলে দেন। সভামঞ্চ থেকে মোদী তীব্র আক্রমণ করেন আরজেডি-সহ কংগ্রেস ও বিরোধী শিবিরকে। তিনি বলেন, “সরকারি কর্মী যদি ৫০ ঘণ্টার জন্যও জেলে যায়, তবে তাঁর চাকরি চলে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী, মন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি মাসের পর মাস জেলে থাকেন, তবে কি তাঁরা ক্ষমতায় টিকে থাকবেন? আমরা এই বিষয়ে বিল এনেছি। কিন্তু কংগ্রেস ও আরজেডি বিরোধিতা করছে। কেন? কীসের ভয়?”

প্রধানমন্ত্রীর কটাক্ষ, “বিহারের মানুষ জানেন, দুর্নীতি আরজেডি-র শিরায় শিরায়। তাই তারা এই বিল নিয়ে আতঙ্কিত।”


```