Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অশ্বত্থ পাতায় মোদী! অভিনব পদ্ধতিতে প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন বিহারের শিল্পী

বিহারের জনসভা থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যারা জেলে যাবে, তারা পদে থাকতে পারবে না। পিএম-সিএম বিল নিয়ে বিহার বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে পাশে বসিয়ে একথা জানিয়ে দেন মোদী।

অশ্বত্থ পাতায় মোদী! অভিনব পদ্ধতিতে প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন বিহারের শিল্পী

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 22 August 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ সফরের আগে শুক্রবার বিহারে (Bihar) জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। দলের নেতা-কর্মীরা তো তাঁকে নিজেদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্বাগত জানান রাজ্যে। তবে বিহারের খ্যাতনামা স্যান্ড আর্টিস্ট মধুরেন্দ্র (Sand Artist Madhurendra) এক অভিনব পদ্ধতিতে তাঁকে স্বাগত জানান।

বিহারের গয়া জি-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে অশ্বত্থ পাতায় (Peepal Leaf) তাঁর ছবি খোদাই করেছেন মধুরেন্দ্র। মোদীর সঙ্গে গৌতম বুদ্ধের (Gautam Buddha) প্রতিচ্ছবি এবং দুটি ট্রেনের প্রতিচ্ছবিও রয়েছে। এই অভিনব শিল্পকর্ম দিয়েই গয়ার ঐতিহ্য ও প্রধানমন্ত্রীর সফরকে একসঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন শিল্পী।

সোশ্যাল মিডিয়ায় মধুরেন্দ্র তাঁর ভিডিও শেয়ার করেছেন। তাঁর কথায়, ‘‘গয়া হল শান্তি ও আধ্যাত্মিকতার ভূমি। তাই বুদ্ধমূর্তি ও উন্নয়নের ভাবনাকে একসঙ্গে মিশিয়ে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে চেয়েছি।’’

এদিন বিহারের জনসভা থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যারা জেলে (Jail) যাবে, তারা পদে থাকতে পারবে না। পিএম-সিএম বিল নিয়ে বিহার বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar) পাশে বসিয়ে একথা জানিয়ে দেন মোদী।

একইসঙ্গে বাংলার তৃণমূল কংগ্রেস (TMC) সরকারকেও স্পষ্টভাষায় হুঁশিয়ারি দেন তিনি। বাংলাকে ইঙ্গিত দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের (Infiltrators) দেশ থেকে তাড়ানোর সংকল্পের কথা জানিয়ে দেন। বিহারের মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, আপনারাও সজাগ থাকবেন যাতে কোনও অনুপ্রবেশকারী আপনাদের হক ছিনিয়ে না নিতে পারে। কোন কোন দল অনুপ্রবেশকারীদের পক্ষ নিচ্ছে, তাদের চিহ্নিত করুন।


```