Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়ানো নিয়ে বিহার থেকেই বাংলাকে হুঁশিয়ারি মোদীর

বিরোধী দলগুলির তীব্র আপত্তি সত্ত্বেও প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, এরপর আমরা খুব শীঘ্রই জাতিগত জনসংখ্যা গণনা দিকে পা বাড়াব। আমরা একটি অনুপ্রবেশকারীকেও বিহারের একটি মানুষেরও চাকরি ছিনিয়ে নিতে দেব না।

বাংলাদেশি অনুপ্রবেশকারী তাড়ানো নিয়ে বিহার থেকেই বাংলাকে হুঁশিয়ারি মোদীর

নরেন্দ্র মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 August 2025 13:30

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শুক্রবার বাংলায় পা রাখতে চলেছেন। তার আগে বিহারে বিধানসভা (Bihar Election) ভোটের মুখে বেশ কিছু আর্থিক প্যাকেজ ঘোষণা করেন তিনি। 

কিন্তু, এদিন গয়ার (Gaya) এক সভা থেকেই মোদী তাঁর ভাষণে বাংলার তৃণমূল কংগ্রেস (TMC) সরকারকে স্পষ্টভাষায় হুঁশিয়ারি দিয়ে রাখলেন। বিহারের মাটিতে দাঁড়িয়ে মোদী বাংলাকে ইঙ্গিত দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের (Infiltrators) দেশ থেকে তাড়ানোর সংকল্পের কথা জানিয়ে দেন।

বিরোধী দলগুলির তীব্র আপত্তি সত্ত্বেও প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, এরপর আমরা খুব শীঘ্রই জাতিগত জনসংখ্যা গণনা দিকে পা বাড়াব। আমরা একটি অনুপ্রবেশকারীকেও বিহারের একটি মানুষেরও চাকরি ছিনিয়ে নিতে দেব না। দেশের মানুষের ন্যায্য অধিকার লুটে নিতে দেব না অনুপ্রবেশকারীদের। আমরা একটিও অবৈধ অনুপ্রবেশকারীকে এদেশে বাস করতে দেব না। আমরা তাদের এদেশে জমি দখল করতে দেব না।

বিহারের মানুষকে সতর্ক করে দিয়ে বলেন, আপনারাও সজাগ থাকবেন যাতে কোনও অনুপ্রবেশকারী আপনাদের হক ছিনিয়ে না নিতে পারে। কোন কোন দল অনুপ্রবেশকারীদের পক্ষ নিচ্ছে, তাদের চিহ্নিত করুন। ভোটব্যাঙ্ক বাড়াতে কংগ্রেস-আরজেডি সবকিছু করতে পারে। ওরা যে কোনও স্তরে নেমে যেতে পারে। বিহারকে ওদের অশুভ দৃষ্টি থেকে বাঁচাতেই হবে। রাজ্যের মানুষের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ সময়, বলেন মোদী।


```