Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কংগ্রেসের জন্যই আজ চিন-পাকিস্তানের নাচ দেখতে হচ্ছে, রাজ্যসভায় জয়শঙ্করের তোপ

কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে নিষ্ক্রিয়তার ফসলই হল চিন-পাকিস্তান বন্ধুত্ব। তাঁর কথায়, ইউপিএ সরকার কোনও পদক্ষেপ না করার প্রত্যক্ষ ফল হল আজকের ভারত বিরোধী চিন-পাকিস্তানের দ্বৈত নাচ।

কংগ্রেসের জন্যই আজ চিন-পাকিস্তানের নাচ দেখতে হচ্ছে, রাজ্যসভায় জয়শঙ্করের তোপ

বুধবার রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

শেষ আপডেট: 30 July 2025 13:36

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর নিয়ে রাজ্যসভার বিতর্কে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন কংগ্রেসকে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের পাক অধিকৃত কাশ্মীর প্রসঙ্গে নিষ্ক্রিয়তার ফসলই হল চিন-পাকিস্তান বন্ধুত্ব। তাঁর কথায়, ইউপিএ সরকার কোনও পদক্ষেপ না করার প্রত্যক্ষ ফল হল আজকের ভারত বিরোধী চিন-পাকিস্তানের দ্বৈত নাচ। তারা পাক অধিকৃত কাশ্মীরকে ছেড়ে দেওয়াতেই আজ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিরোধীদের সংঘর্ষ বিরতি প্রসঙ্গে মার্কিন হাতযশের কথা খারিজ করে দিয়ে বিদেশমন্ত্রী বলেন, অপারেশন সিঁদুর যখন জোর বিক্রমে চলছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়নি। জয়শঙ্কর হিন্দিতে বলেন, ম্যায় উনকো কহেনা চাহতা হুঁ, উও কান খুলকে শুন লে। ২২ এপ্রিল সে ১৬ জুন তক, এক ভি ফোন কল প্রেসিডেন্ট ট্রাম্প অউর প্রধানমন্ত্রী মোদী কে বিচ নহি হুয়া।

তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, অপারেশন সিঁদুর শুরু পর থেকেই অনেক দেশ যোগাযোগ করেছে। তারা জানতে চেয়েছে, পরিস্থিতি কী, কোনদিকে গড়াচ্ছে। আর কতদিন ধরে এই পরিস্থিতি চলতে পারে। আমরা সকলকে একই কথা বলেছি, আমরা কোনও মধ্যস্থতায় রাজি নই। ভারত-পাকিস্তানের মধ্যে যা হবে, তা দ্বিপাক্ষিক ভিত্তিতেই হবে। তবে তিনি রাজ্যসভায় একথা মেনে নেন যে, গত ৯ মে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফোন করে মোদীকে সম্ভাব্য পাকিস্তানি হামলার কথা জানিয়েছিলেন। মোদী তাঁকে তৎক্ষণাৎ জানিয়ে দেন, যদি এমনটা হয়, তাহলে ভারতও জোরাল এবং চূড়ান্ত দেবে, বলেন জয়শঙ্কর।

অমিত শাহের মতো তিনিও এ প্রসঙ্গে দেশের প্রথম কংগ্রেস প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কথা টেনে আনেন। বিদেশমন্ত্রী বলেন, ৬০ বছর ধরে আমরা একই কথা বলে আসছি যে, নেহরুর ভুল শোধরানোর নয়। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর সরকার দেখিয়ে দিয়েছে এটা করে দেখানো সম্ভব। যেমন আমরা ৩৭০ ধারার অবলুপ্তি ঘটিয়ে দিয়েছি। তেমনই সিন্ধু জলচুক্তিকেও শুধরে দিয়েছি।


```