Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

উর্বশী-রম্ভাকে হার মানিয়ে ১৭০ ঘণ্টা ভরতনাট্যম নেচে বিশ্বরেকর্ড ম্যাঙ্গালুরুর ছাত্রীর

ম্যাঙ্গালুরুর সেন্ট অ্যালোয়সিয়াসের (ডিমড টু বি ইউনিভার্সিটি) ছাত্রী রেমোনা ইভেট পেরেইরা অসম্ভবকে সম্ভব করে ১৭০ ঘণ্টার ভরতনাট্যম নৃত্য প্রদর্শন করে গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন।

উর্বশী-রম্ভাকে হার মানিয়ে ১৭০ ঘণ্টা ভরতনাট্যম নেচে বিশ্বরেকর্ড ম্যাঙ্গালুরুর ছাত্রীর

রেমোনা ইভেট পেরেইরা।

শেষ আপডেট: 30 July 2025 12:42

দ্য ওয়াল ব্যুরো: ইন্দ্রলোকের নর্তকী উর্বশী-রম্ভাকেও হার মানালেন ম্যাঙ্গালুরুর এক ছাত্রী। টানা ১৭০ ঘণ্টা ভরতনাট্যম নেচে তিনি বিশ্বরেকর্ড গড়েছেন। ম্যাঙ্গালুরুর সেন্ট অ্যালোয়সিয়াসের (ডিমড টু বি ইউনিভার্সিটি) ছাত্রী রেমোনা ইভেট পেরেইরা অসম্ভবকে সম্ভব করে ১৭০ ঘণ্টার ভরতনাট্যম নৃত্য প্রদর্শন করে গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন।

বিএ-র ফাইনাল ইয়ারের এই ছাত্রী গত ২১ জুলাই নাচ শুরু করেন। শেষ করেন ২৮ জুলাই। তাঁর এই কৃতিত্বের জন্য দেশে-বিদেশে প্রশংসার ঝড় বয়ে চলেছে। আনন্দে চোখে জল আনা এই দক্ষতার কারণে বিশ্বজুড়ে অভিনন্দনের বন্যায় ভেসে যাচ্ছেন পেরেইরা। এত ঘণ্টা ধরে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য প্রর্দশন করে তিনিই প্রথম রেকর্ড করলেন। মাত্র ২ বছর আগেই পেরেইরা ১২৭ ঘণ্টা নেচে রেকর্ড করেছিলেন। এবারে তাঁর সেই রেকর্ড নিজেই ভাঙলেন এই ছাত্রী।

বিশ্ববিদ্যালয় চত্বরেই তিনি একটানা তিন ঘণ্টা ধরে নেচে মাত্র ১৫ মিনিট বিশ্রাম নিয়েছেন। আর রেকর্ড করার পর সহপাঠী, আত্মীয়স্বজন, ধর্মীয় ও সাংস্কৃতিক মহল থেকে কুড়িয়ে নিয়েছেন অজস্র প্রশংসা ও সুনাম। কলেজের রঙ্গ অধ্যয়ন কেন্দ্রর ডিরেক্টর ক্রিস্টোফার ডিসুজা বলেন, এই ম্যারাথন নাচে একটানা ৩ ঘণ্টা ধরে নেচেছেন রেমোনা। প্রতি খেপে মাত্র ১৫ মিনিট বিশ্রাম বা খাওয়াদাওয়ার জন্য ব্যয় করেছেন। 

পেরেইরা গুরু ডঃ শ্রীবিদ্যা মুরলিধর বলেন, ওর পা সোনা দিয়ে মুড়িয়ে দেওয়া উচিত। ওর মানসিক ও শারীরিক সক্ষমতা দেবতার দান। তাঁর এই নাচের প্রদর্শনীতে হাজির ছিলেন অসংখ্য ছাত্রছাত্রী, শিল্পোমোদী, নৃত্যশিল্পী এমনকী স্থানীয় রাজনীতিকরাও। সারাক্ষণ সকলে করতালি দিয়ে উৎসাহ দিয়ে গিয়েছেন রেমোনাকে। 

গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের এশিয়া অঞ্চলের প্রধান ডঃ মণীশ বিষ্ণোই বলেন, এর দুটো পা অসম্ভব শক্তিশালী। অকল্পনীয় পারফরম্যান্স করেছে মেয়েটি। ১০,০০০ মিনিট ধরে স্থিরতা-ধৈর্য বজায় রাখা সত্যিই এক অবিশ্বাস্য ব্যাপার। মাত্র ৩ বছর বয়স থেকে পেরেইরা তাঁর গুরুর কাছে নৃত্যশিক্ষা করছেন। বছরের পর বছর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও ভালবাসা দিয়ে ভরতনাট্যম শিখে ২০১৯ সালে প্রথম মঞ্চে একক নৃত্য প্রদর্শন করেন তিনি।


```