Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সন্তোষপুর স্টেশন সংলগ্ন একটি দোকানে আগুন লেগে পুড়ে ছাই ১২টি! ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। খবর পেয়ে প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও দু’টি ইঞ্জিন আসে। মোট চারটি ইঞ্জিন ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

সন্তোষপুর স্টেশন সংলগ্ন একটি দোকানে আগুন লেগে পুড়ে ছাই ১২টি! ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

প্রতীকী ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 16 September 2025 09:25

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুরে (Santoshpur Fire) মঙ্গলবার সকালে রেলস্টেশনের (Santoshpur Rail Station) পাশের দোকানগুলিতে হঠাৎই আগুন লাগে। সকালবেলা ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া ঝুপড়ি দোকানগুলিতে আগুন দেখা যেতেই মুহূর্তে কালো ধোঁয়ায় (Kolkata Fire) ঢেকে যায় ফুট ওভারব্রিজ ও আশপাশের এলাকা।

কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি। খবর পেয়ে প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও দু’টি ইঞ্জিন আসে। মোট চারটি ইঞ্জিন ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে এখনও পুরোপুরি পরিস্থিতি আয়ত্তে আসেনি।

প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। পরে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। স্টেশনের চারপাশে বহু ঝুপড়ি দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে।

রেল সূত্রে জানা গিয়েছে, ১ নম্বর প্ল্যাটফর্মের ফুট ওভার ব্রিজের পাশে একটি বেআইনি দোকান থেকে আগুনের সূত্রপাত। সকাল প্রায় ৭টা নাগাদ আগুন দেখা যায়। খবর পেয়ে সকাল ৭টা ৪০ মিনিটে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আপাতত আপ এবং ডাউন দুই লাইনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। দমকল আগুন পুরোপুরি আয়ত্তে আনলেই পরিষেবা স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন শিয়ালদহের ডিপিও একলব্য চক্রবর্তী।

স্থানীয়দের আশঙ্কা, প্ল্যাটফর্ম সংলগ্ন ঝুপড়ি দোকানগুলিতে দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি দোকানে। যদিও দমকল এখনও আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে কিছু জানায়নি।


```