Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ভোরে বাঘাযতীন স্টেশনে আগুন, অস্থায়ী দোকান ভস্মীভূত! ধোঁয়ায় ঢাকল প্ল্যাটফর্ম, আতঙ্কে যাত্রীরা

কয়েকটি লোকাল ট্রেন কিছু সময় দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ট্রেন চলাচল শুরু হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বড় ধরনের ক্ষয়ক্ষতি বা দীর্ঘ সময় পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা ঘটেনি।

ভোরে বাঘাযতীন স্টেশনে আগুন, অস্থায়ী দোকান ভস্মীভূত! ধোঁয়ায় ঢাকল প্ল্যাটফর্ম, আতঙ্কে যাত্রীরা

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 12 January 2026 08:31

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে বাঘাযতীন রেল স্টেশনে আগুন (Fire breaks out at Baghajatin station ) লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। সোমবার সকাল প্রায় ৬টা ৩০ মিনিট নাগাদ শিয়ালদহ থেকে গড়িয়াগামী ডাউন প্ল্যাটফর্মের একটি অস্থায়ী দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন পাশের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ায় ঢেকে যায় প্ল্যাটফর্ম এলাকা। ভোরের ব্যস্ত সময়ে ঘটনাটি ঘটায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

রেল সূত্রে খবর, আগুন লাগার সময় প্ল্যাটফর্মে বেশ কিছু যাত্রী অপেক্ষায় ছিলেন। আচমকা ধোঁয়া ও আগুন দেখতে পেয়ে অনেকে দৌড়ে নিরাপদ জায়গায় সরে যান। দোকানগুলিতে থাকা দাহ্য সামগ্রীর জেরেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান। কয়েকটি অস্থায়ী দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে হতাহতের কোনও খবর নেই।

ঘটনার খবর পেয়ে দ্রুত রেল পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছন। পরে দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন নেভানোর সময় ঘন ধোঁয়ার কারণে সাময়িক ভাবে ট্রেন চলাচল ব্যাহত হয়। কয়েকটি লোকাল ট্রেন কিছু সময় দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ট্রেন চলাচল শুরু হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বড় ধরনের ক্ষয়ক্ষতি বা দীর্ঘ সময় পরিষেবা ব্যাহত হওয়ার ঘটনা ঘটেনি।

কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকল ও রেল কর্তৃপক্ষের। ঘটনার পর অস্থায়ী দোকানগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেক যাত্রীই জানিয়েছেন, প্ল্যাটফর্মে থাকা দোকানগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি রয়েছে।

রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, পুরো ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


```