Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফের অগ্নিকাণ্ড কলকাতায়, ভাইফোঁটার সকালে আমহার্স্ট স্ট্রিটের প্রিন্টিং প্রেসে আগুন

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে আচমকা প্রিন্টিং প্রেসের দিক থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। কয়েক মিনিটের মধ্যেই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

ফের অগ্নিকাণ্ড কলকাতায়, ভাইফোঁটার সকালে আমহার্স্ট স্ট্রিটের প্রিন্টিং প্রেসে আগুন

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 23 October 2025 10:08

দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতায় (Kolkata) ফের অগ্নিকাণ্ড (Fire Incident)। ভাইফোঁটার দিন আতঙ্ক ছড়াল আমহার্স্ট স্ট্রিটে (Amherst Street)। এদিন সকালে আগুন লাগে একটি প্রিন্টিং প্রেসে (Printing Press)। দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বেশ কিছু দোকানও।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আগুন লাগে আমহার্স্ট স্ট্রিটের ওই প্রিন্টিং প্রেসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের (Fire Brigade) চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে আচমকা প্রিন্টিং প্রেসের দিক থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা। কয়েক মিনিটের মধ্যেই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।

যে এলাকায় এই ঘটনা ঘটেছে তা জনবহুল। তাই স্বাভাবিক কারণে আতঙ্ক ছড়ায় চারদিকে। কিন্তু কীভাবে এই আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। যদিও তা যাতে আরও ভয়াবহ আকার না নিতে পারে, সেই কারণে আশপাশের দোকানদাররা দ্রুত জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

দমকলের অনুমান, প্রিন্টিং প্রেসের ভিতরে কালি, কাগজ ও রাসায়নিকসহ নানা দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়াতে শুরু করেছিল। তবে ভাগ্যের বিষয়, ভিতরে কেউই আটকে নেই।

ঘটনাস্থলের পাশে বেশ কয়েকটি খাবারের দোকান থাকায় গ্যাস সিলিন্ডারগুলি দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে, যাতে বড় বিপদ এড়ানো যায়। ঠিক কীভাবে আগুনের সূত্রপাত, তা দমকল ও পুলিশ খতিয়ে দেখছে। 


```