Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিয়ালদহ শাখায় চলন্ত ট্রেনে আগুন! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের, অল্পের জন্য এড়ানো গেল বড় দুর্ঘটনা

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিক কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বড় কোনও দুর্ঘটনা এড়ানো গেছে বলেই জানিয়েছে রেল।

শিয়ালদহ শাখায় চলন্ত ট্রেনে আগুন! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের, অল্পের জন্য এড়ানো গেল বড় দুর্ঘটনা

চলন্ত ট্রেনে আগুন!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 22 October 2025 12:23

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে আচমকা আগুন লাগে চলন্ত শিয়ালদহ-ক্যানিং লোকালে (Sealdah-Canning Local)। ঘটনাটি ঘটেছে শিয়ালদহ দক্ষিণশাখার পিয়ালি স্টেশনে। ট্রেনের মহিলা কামরায় আগুন দেখা যেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায় (Sealdah South section disruption)। আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে থাকেন যাত্রীরা। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল, ফলে বিপাকে পড়েন সকালের অফিসগামী যাত্রীরা।

রেল সূত্রে জানা গেছে, বুধবার সকাল দশটা নাগাদ ক্যানিংমুখী (ডাউন) লোকাল ট্রেনটি পিয়ালি স্টেশনে পৌঁছনোর সময় হঠাৎই এক কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে চিৎকার-চেঁচামেচিতে ভরে যায় প্ল্যাটফর্ম। ভয় পেয়ে যাত্রীরা তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে পড়েন। কেউ কেউ নিজের হাতে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন রেলকর্মী ও দমকল বাহিনী।

দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও, ততক্ষণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণ শাখার একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে, ফলে ভোগান্তিতে পড়েন শতাধিক যাত্রী। কেউ কেউ জানালেন, প্রতিদিনই ট্রেনে কোনও না কোনও সমস্যা হচ্ছে- এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতা বোধ করছেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঠিক কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বড় কোনও দুর্ঘটনা এড়ানো গেছে বলেই জানিয়েছে রেল। ঘটনার পর আপ লাইনে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক হলেও, ডাউন লাইনে কিছু সময় বন্ধ থাকে চলাচল।

এই ঘটনায় আতঙ্ক ছড়ালেও, কোনও প্রাণহানি বা বড় ক্ষতি হয়নি বলে জানা গেছে। যাত্রীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন রেলের অব্যবস্থাপনা নিয়ে। তাঁদের অভিযোগ, রেল কোচের নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়ায় এমন ঘটনা ঘটছে।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। ততক্ষণে সকালবেলার ব্যস্ত সময়ে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়। অনেকেই সময়মতো কর্মস্থলে পৌঁছতে পারেননি। ঘটনার পর পিয়ালি স্টেশন ও আশপাশের এলাকায় দীর্ঘক্ষণ আতঙ্কের পরিবেশ বিরাজ করে।


```