Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

সাতসকালে দ্বিতীয় হুগলি ব্রিজে যাত্রীবাহী বাসে দাউ দাউ করে আগুন, কলকাতা-হাওড়া রুটে তীব্র যানজট

বুধবার সকালে দ্বিতীয় হুগলি ব্রিজে চলন্ত বাসে ভয়াবহ আগুন লাগে। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তীব্র যানজটে বিপাকে পড়েন অফিসযাত্রীরা। কোনও হতাহতের খবর নেই।

 

সাতসকালে দ্বিতীয় হুগলি ব্রিজে যাত্রীবাহী বাসে দাউ দাউ করে আগুন, কলকাতা-হাওড়া রুটে তীব্র যানজট

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 October 2025 08:40

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে বিদ্যাসাগর সেতুতে ঘটল এক ভয়াবহ ঘটনা। বুধবার সকালে কলকাতামুখী লেনে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন লাগে। দ্রুত সেই আগুন গোটা বাসে ছড়িয়ে পড়ায় দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি।

এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। তবে এমন ঘটনা ঘটায় হাওড়া থেকে কলকাতা রুটে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়েছে। দমকলের দু’টি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর দমকল কর্মীদের অনুমান, বাসটিতে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ এই সেতুতে আগুন লাগার ফলে প্রায় পৌনে এক ঘণ্টা ধরে হাওড়া থেকে কলকাতাগামী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকে। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়।


```