Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

কল্যাণের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের, আদালতে যাওয়ার তোড়জোড় রাজভবনের

রাজভবন সূত্রের খবর, আইনজীবীদের সঙ্গে আলোচনা শেষে মামলা কোন ধারায় করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত। অভিযোগ সংক্রান্ত নথিও প্রস্তুত করা হচ্ছে। 

কল্যাণের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের, আদালতে যাওয়ার তোড়জোড় রাজভবনের

কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 November 2025 18:02

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) মধ্যে সংঘাত ঘনীভূত হয়েছে আরও এক ধাপ। রাজভবনে অস্ত্রশস্ত্র মজুত থাকা নিয়ে কল্যাণের বিস্ফোরক মন্তব্যের জেরে এবার সাংসদের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের প্রস্তুতি শুরু করেছে রাজভবন— এমনটাই দাবি রাজভবনের শীর্ষ মহলের। সূত্রের খবর, ইতিমধ্যেই কল্যাণের নামে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

রাজভবন সূত্রের খবর, আইনজীবীদের সঙ্গে আলোচনা শেষে মামলা কোন ধারায় করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত। অভিযোগ সংক্রান্ত নথিও প্রস্তুত করা হচ্ছে। কলকাতা হাইকোর্টেই মামলা দায়ের হবে বলে নিশ্চিত করা হয়েছে।

কল্যাণ অবশ্য তাতে বিচলিত নন। তাঁর কটাক্ষ, “উনি যা খুশি করুন। মামলা করলে যেন নিজেই করেন, অন্য কাউকে দিয়ে নয়।”

কোন কোন ধারায় মামলা?

রাজভবন সূত্রের দাবি, ভারতের ন্যায় সংহিতা ২০২৩-এর আটটি ধারায় মামলা করার পরিকল্পনা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • ধারা ১৫১ ও ১৫২: জাতীয় ঐক্য, সংহতি ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার অভিযোগ
  • ধারা ১৯৭: মানুষের মধ্যে বিভ্রান্তি ও হিংসা উসকে দেওয়া
  • ১৯৬A ও ১৯৬B: সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ও ঘৃণা ছড়ানো
  • ৩৫৩-১B ও ৩৫৩C: সাধারণ মানুষের মনে ভয় তৈরি ও সাংবিধানিক পদাধিকারীর ভাবমূর্তি ক্ষুণ্ণ
  • ৩৫৩-২: বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হিংসা উসকে দেওয়া

রাজভবনের মতে, এ সব ধারাই কল্যাণের বক্তব্যে প্রযোজ্য।

কীভাবে শুরু হল পুরো ঘটনা?

শনিবার, এসআইআর (বিশেষ নিবিড় সংশোধনী)-কে সমর্থন জানিয়ে রাজ্যপাল বিবৃতি দেন। এর পরেই কল্যাণ অভিযোগ ছুড়ে দেন। রাজ্যপাল নাকি রাজভবনে “বিজেপির অপরাধীদের আশ্রয় দিচ্ছেন”, তাঁদের “বন্দুক-বোমা সরবরাহ করছেন” এবং তৃণমূলকর্মীদের আক্রমণে উস্কানি দিচ্ছেন।

এই মন্তব্যে রীতিমতো রেগে যান রাজ্যপাল। রবিবারই রাজভবন পাল্টা বিবৃতি দেয়। পরে কল্যাণ ফের আক্রমণ শানান।

তারপরই নজিরবিহীন তল্লাশি

সোমবার উত্তরবঙ্গ সফর শেষে কলকাতা ফিরেই রাজ্যপাল নিরাপত্তা বাহিনী, বোমা নিষ্ক্রিয়কারী দল, কেন্দ্রীয় বাহিনী ও স্নিফার ডগ নিয়ে রাজভবন চত্বরে তল্লাশি চালানোর নির্দেশ দেন। উপস্থিত ছিলেন সংবাদমাধ্যম এবং নাগরিক সমাজের প্রতিনিধিরাও।

তল্লাশি শেষে রাজ্যপাল ঘোষণা করেন, “রাজভবনে কোনও আপত্তিকর জিনিস নেই। তাই সাংসদ কল্যাণকে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতেই হবে।” তবে রাজভবনের এক আধিকারিকের কথায়, রাজ্যপাল বুঝেছিলেন সাংসদ কোনওভাবেই ক্ষমা চাইবেন না। তাই আগেই কড়া মামলার প্রস্তুতি শুরু করতে বলেন তিনি।

রাজভবনের কর্মীদের ধারণা, চলতি সপ্তাহেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হতে পারে। মন্তব্যের পর থেকেই রাজ্যপাল “অত্যন্ত ক্ষুব্ধ”, তাই দ্রুত পদক্ষেপ চলছে।


```