Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

কেউই চুপ করে নেই, রাজ্যপাল মুখ খুলতেই পাল্টা চ্যালেঞ্জ কল্যাণের, এবার বললেন ‘সুপ্রিম কোর্টে যাব…’

রাজ্যপালের এফআইআর-এর পর আরও ক্ষুব্ধ হন কল্যাণ। সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াইয়ে যেতে প্রস্তুত বলেই জানালেন তিনি। 

কেউই চুপ করে নেই, রাজ্যপাল মুখ খুলতেই পাল্টা চ্যালেঞ্জ কল্যাণের, এবার বললেন ‘সুপ্রিম কোর্টে যাব…’

কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 16 November 2025 19:02

দ্য ওয়াল ব্যুরো: কেউই থেমে থাকার পাত্র নন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) একটি মন্তব্য ঘিরে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) ও তৃণমূল সাংসদের বাগযুদ্ধ যেন সমান্তরাল রেখায় চলছে। দু’পক্ষই এখন প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন একে অপরকে; আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও আসছে দু' দিক থেকেই।

শনিবার চুঁচুড়ার তৃণমূল সভামঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ। অভিযোগ, “রাজ্যপাল রাজভবনে বসে বিজেপির ক্রিমিনালদের ডাকছেন। সবাইকে বন্দুক-বোমা দিচ্ছেন।”

এই মন্তব্য রাত পেরোনোর আগেই কড়া সুরে প্রতিক্রিয়া জানায় রাজভবন। বিবৃতিতে রাজ্যপালের দফতর জানায়— রাজভবন ‘খোলা’, যে কেউ স্বচক্ষে তদন্ত করতে পারেন। পাশাপাশি কল্যাণের অভিযোগের ভিত্তিতে তদন্ত চেয়ে আবেদনও জানান রাজ্যপাল। সতর্ক করে দেন, অভিযোগ মিথ্যে প্রমাণ হলে সাংসদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

রবিবার নয়াদিল্লির তৃণমূল কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের তোপ দাগেন কল্যাণ। তবে ততক্ষণে রাজ্যপালও সাংবাদিকদের সামনে এক প্রকার ‘আইনি যুদ্ধ’-এর বার্তা দিয়ে রেখেছেন।

রাজ্যপালের অভিযোগ, “এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কুরুচিকর আক্রমণ; যা ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে।” তিনি জানান, পুলিশের কাছে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন তিনি এবং প্রয়োজনে আরও আইনি পদক্ষেপ বিবেচনা করা হবে। এমনকি পুলিশ যদি তদন্তে ঢিল দেয়, রাজ্যের ‘সাংবিধানিক প্রধান’ হিসাবে ব্যবস্থা নেবেন বলেও মন্তব্য করেন তিনি।

রাজ্যপালের এফআইআর-এর পর আরও ক্ষুব্ধ হন কল্যাণ। সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াইয়ে যেতে প্রস্তুত বলেই জানালেন তিনি। তাঁর সাফ কথা, “এক পক্ষ হতে পারে না। দু’পক্ষই হতে হবে। প্রয়োজনে আমিই মামলা করব।”

তারপরই রাজ্যপালকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল সাংসদ। বলেন, “সাহস থাকলে একটা উন্মুক্ত মঞ্চ তৈরি করুন। এক দিকে আপনি, এক দিকে আমি। সাংবাদিকদের সামনে প্রমাণ করে দেব, আপনি কীভাবে সংবিধান লঙ্ঘন করেছেন। সাহস থাকলে এই প্রস্তাব গ্রহণ করুন।”

এমনকি অতীতের অভিযোগও টেনে আনেন তিনি। জানান, “ওঁর বিরুদ্ধে তো মহিলারাও অভিযোগ করেছিলেন। ব্রাত্য বসুকে কিছু বলতে গেলে তাড়িয়ে দিয়েছিলেন।”

এক দিনের বাগযুদ্ধ এখন রীতিমতো সাংবিধানিক টানাপড়েনের রূপ নিয়েছে। রাজ্যপাল-তৃণমূল সংঘাত নতুন নয়, তবে কল্যাণের মন্তব্য এবং রাজভবনের দ্রুত আইনি প্রতিক্রিয়া, দু’টি মিলে রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত করে তুলেছে। এই সংঘাত এখন কদ্দুর গড়ায়, সেদিকেই তাকিয়ে এখন সকলে।


```