অভিযুক্ত একটি নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করতেন এবং সেই গাড়িতেই তাঁকে একাধিকবার গড়ফা এলাকায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। আশেপাশের মানুষদের চোখে ধুলো দিয়ে নিজের প্রভাব বিস্তার করতেন।
_0.jpg.webp)
গ্রেফতার ভুয়ো পুলিশ সুপার
শেষ আপডেট: 19 June 2025 11:39
দ্য ওয়াল ব্যুরো: পুলিশ সুপার সেজে চাকরি দেওয়ার নামে প্রতারণা (Job Fraud)! কলকাতার গড়ফা থানা এলাকার এক ভাড়া বাড়ি থেকে ভুয়ো পুলিশ অফিসারকে গ্রেফতার (Fake Police Officer Arrested) করল উত্তর ২৪ পরগনার আমডাঙা থানার পুলিশ। অভিযুক্তের নাম সুস্মিত সেন, তবে তিনি নিজেকে রনজয় চট্টোপাধ্যায় নামে পরিচয় দিতেন এবং দাবি করতেন, তিনি পুলিশের উচ্চপদস্থ অফিসার-পুলিশ সুপার (SP) পদে কর্মরত।
সূত্রের খবর, অভিযুক্ত একটি নীলবাতি লাগানো গাড়ি ব্যবহার করতেন এবং সেই গাড়িতেই তাঁকে একাধিকবার গড়ফা এলাকায় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। আশেপাশের মানুষদের চোখে ধুলো দিয়ে নিজের প্রভাব বিস্তার করতেন। তার বিরুদ্ধে অভিযোগ, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। প্রতারণার শিকার ওই ব্যক্তি সম্প্রতি আমডাঙা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এরপরই তদন্তে নামে পুলিশ (Fake Police Officer Arrested)।
তদন্তে নেমে আমডাঙা থানার পুলিশ বুধবার গভীর রাতে গড়ফার ওই ভাড়া বাড়িতে হানা দেয় এবং সেখান থেকেই গ্রেফতার করা হয় সুস্মিত সেনকে (Fake Police Officer Arrested)। তার কাছ থেকে প্রায় ৫ লক্ষ টাকা নগদ, একাধিক নোটের বান্ডিল, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন-সহ ভুয়ো আধার কার্ড (Adhar Card), ভোটার কার্ড (Voter Card) ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের প্রকৃত পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা চলছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার তাকে বারাসাত আদালতে (Barasat Court) পেশ করা হবে। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা বা এর সঙ্গে কোনও বড় প্রতারণা চক্র জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটিকে একটি প্রতারণা ও ছদ্মবেশী পরিচয় দিয়ে তোলাবাজি করার ঘটনা হিসেবে দেখছে পুলিশ। তদন্ত চলছে।