যে ইউরিম্যাক্স ডি (URIMAX-D) টামসুলোসিন হাইড্রোক্লোরাইড ডুটাস্টেরাইড ট্যাবলেট স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবটরিতে গুণমান পরীক্ষায় অনুত্তীর্ণ হয় তার ব্যাচ নম্বর ছিল ৪জিএইচ০০৯৭। চলতি বছরের নভেম্বর মাসে ওষুধগুলির মেয়াদ উত্তীর্ণ হত।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 June 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গের একাধিক ওষুধের দোকানে পাওয়া গেল গোয়ায় তৈরি ভেজাল ওষুধ (Fake Medicine Recovered in Bengal)। রাজ্যের স্বাস্থ্য দফতর এবং ড্রাগ কন্ট্রোল দফতর সূত্রে জানা গেছে, কিছু নির্দিষ্ট ওষুধের নমুনা পরীক্ষায় দেখা গিয়েছে, সেগুলির গুণমান বিপজ্জনকভাবে নিম্নমানের এবং তা শরীরে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে। তার মধ্যে একটি ইউরিম্যাক্স ডি (URIMAX-D) টামসুলোসিন হাইড্রোক্লোরাইড ডুটাস্টেরাইড ট্যাবলেট।
এই ভেজাল ওষুধগুলি (Fake Medicine Recovered in Bengal) উৎপাদিত হয়েছে গোয়ার একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে। শরীরে প্রস্টেটের মাত্রা বেড়ে গেলে চিকিৎসকেরা রোগীদের ইউরিম্যাক্স ডি প্রেসক্রাইব করেন। যে ইউরিম্যাক্স ডি (URIMAX-D) টামসুলোসিন হাইড্রোক্লোরাইড ডুটাস্টেরাইড ট্যাবলেট স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবটরিতে গুণমান পরীক্ষায় অনুত্তীর্ণ হয় তার ব্যাচ নম্বর ছিল ৪জিএইচ০০৯৭। চলতি বছরের নভেম্বর মাসে ওষুধগুলির মেয়াদ উত্তীর্ণ হত। ওষুধ বাজেয়াপ্ত করেছেন ড্রাগ কন্ট্রোলের ইন্সপেক্টর চঞ্চল দত্ত।
সূত্রে খবর, পশ্চিমবঙ্গের (West Bengal) বেশ কয়েকটি জেলার ওষুধের দোকান থেকে এই ওষুধগুলি সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেখান থেকেই উঠে আসে ভেজালের বিষয়টি। জানা গিয়েছে, ওষুধগুলোর মধ্যে সক্রিয় উপাদানের পরিমাণ অত্যন্ত কম, ফলে রোগ প্রতিরোধ তো করছেই না, বরং দীর্ঘমেয়াদে শরীরে নানা জটিলতা তৈরি করতে পারে। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, “আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। কোন কোন ডিস্ট্রিবিউটর বা পাইকারি সরবরাহকারীর মাধ্যমে এই ওষুধগুলি রাজ্যে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ফার্মেসিগুলির লাইসেন্স বাতিল করা হবে।”
গোয়া প্রশাসনের সঙ্গেও ইতিমধ্যেই যোগাযোগ করেছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সংস্থাকে জানানো হয়েছে। সাধারণ নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। কেউ এই সংস্থার ওষুধ ব্যবহার করে থাকলে বা হাতে পেলে সঙ্গে সঙ্গে কাছের স্বাস্থ্যকেন্দ্র বা থানায় জানানোর পরামর্শ দিয়েছে প্রশাসন।
আজকাল বাজারে ভেজাল ওষুধের (Fake Medicine) রমরমা। এই পরিস্থিতিতে কীভাবে নকল ওষুধ শনাক্ত করবেন, গ্রাহকদের সতর্ক করতে তাও জানিয়েছেন চিকিৎসকেরা। জেনে নিন কয়েকটি সহজ উপায়-