Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'সম্পূর্ণটাই ফেক, বানানো' আপত্তিকর ছবি ভাইরাল করা 'প্রতারকের' ক্যারেকটার সার্টিফিকেট দিলেন তন্ময়

নিজের আপত্তিকর ছবি ভাইরাল হতেই অভিযুক্ত অনিন্দ্য চৌধুরীর ক্যারেকটার সার্টিফিকেট তুলে ধরে দ্য ওয়ালের মুখোমুখি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। কে এই অনিন্দ্য?

'সম্পূর্ণটাই ফেক, বানানো' আপত্তিকর ছবি ভাইরাল করা 'প্রতারকের' ক্যারেকটার সার্টিফিকেট দিলেন তন্ময়

তন্ময় ভট্টাচার্য

প্রিয়াঙ্কা পাত্র

শেষ আপডেট: 17 July 2025 20:04

প্রিয়াঙ্কা পাত্র

"সম্পূর্ণটাই ফেক। সম্পূর্ণটাই বানানো। এই ছেলেটি একজন প্রতারক, যিনি ইতিমধ্যেই পুলিশের কাছে দু'বার গ্রেফতার হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম করে আর্থিক প্রতারণার দায়ে বাঁশদ্রোণী থানার পুলিশ ওঁকে বেলঘড়িয়া থেকে গ্রেফতার করেছিল। আর একবার নিমতা থানা"— নিজের আপত্তিকর ছবি ভাইরাল হতেই অভিযুক্ত অনিন্দ্য চৌধুরীর ক্যারেকটার সার্টিফিকেট তুলে ধরে দ্য ওয়ালের মুখোমুখি সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য (Tanmay Bhattacharya)। কে এই অনিন্দ্য? সেটা জানতে হলে প্রেক্ষাপট জানা প্রয়োজন।

 সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখুন 

গত মাসের শেষের দিকে সাসপেনশনের মেয়াদ শেষ হতেই সিপিএম (CPIM) নেতা তন্ময় ভট্টাচার্য (Tanmay Bhattacharya) দলের সদস্যপদ ফিরে পেয়েছেন। মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল প্রাক্তন বাম বিধায়ককে। এসবের রেশ কাটতে না কাটতে আবার নতুন করে চর্চা শুরু হয় তন্ময়কে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশ কিছু আপত্তিকর ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে দাবি করা হয়েছে, তন্ময় আছেন তন্ময়েই। যিনি সেসব ভাইরাল করেছিলেন, তিনিই এই অনিন্দ্য চৌধুরী। যাঁর বিরুদ্ধে বরানগর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন বাম বিধায়ক।

তন্ময়বাবু দ্য ওয়ালকে বলেন, "অনিন্দ্য নিজেকে বিধান বিশ্বাসের (উত্তর দমদমে চেয়ারম্যান) অনুগামী বলে দাবি করেন। আজ বিধানবাবু নিজে সংবাদমাধ্যম একাধিকবার বলেছেন, ছেলেটি একটা প্রতিষ্ঠিত চিটিংবাজ। বহু লোকের সঙ্গে প্রতারণা করেছেন। এই অনিন্দ্য কেন আমার বিরুদ্ধে লেগেছেন আমার জানা নেই। হয়তো ভেবেছেন আমার ভাবমূর্তিতে আঘাত করলে দলকে অপদস্থ করা যাবে।"

বামনেতা আরও বলেন, "যে ছবিগুলো বা চ্যাটগুলো ভাইরাল হয়েছে, তার ফন্ট মোবাইলে হয় না। আমার মোবাইলে যে কোনও চ্যাট খুলে দেখলে বোঝা যাবে আমি সাধারণত বাংলায় টাইপ করি। ছবি ভাইরাল হওয়ার পর আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলে ১০ তারিখে থানায় গিয়ে ডায়েরি করি। প্রথমে বিষয়টি পাত্তা দিতে চাইনি। ৭ ও ৮ তারিখে একবার করে পোস্ট, ১০ তারিখে আবার... তখন বাধ্য হয়ে থানায় যাই। এমন পর্যায়ে যদি অসভ্যতা হয় তাহলে প্রশাসনের সত্যি সত্যিই বিষয়টি ভেবে দেখা উচিত।"

গত বছর ২৭ অক্টোবর তন্ময়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন এক মহিলা সাংবাদিক। তিনি দাবি করেন, ওই দিন তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে গেলে তাঁর শ্লীলতাহানি করেন সিপিএম নেতা। বর্ষীয়ান সিপিএম নেতার বিরুদ্ধে এই অভিযোগ তুলে ফেসবুক লাইভও করেন ওই মহিলা সাংবাদিক। যা নিয়ে বিস্তর জলঘোলা হলে সিপিএম ৬ মাসের জন্য সাসপেন্ড করে তন্ময়কে।

বামনেতার সন্দেহ, যতদিন তিনি নিলম্বিত ছিলেন, ততদিন এরকম ঘটনা ঘটেনি। যেই আলিমুদ্দিন তাঁকে ক্লিনচিট দিয়ে দলের সদস্যপদ ফিরিয়ে দিয়েছে, ওমনি আবার তাঁর চরিত্র নিয়ে কাঁটাছেঁড়া শুরু হয়েছে। সবটাই সিপিএমের মর্যাদা ও ভাবমূর্তিতে আঘাত আনার জন্য। তন্ময়ের কথায়, "দলকে এ ব্যাপারে সব বলেছি। সবটাই তারা জানে।"


```