Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ফেসবুকে ঘুরছে তন্ময়ের আপত্তিকর ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট! বামনেতার বিরুদ্ধে অভিযোগ কতটা সত্যি?

মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল প্রাক্তন বাম বিধায়ককে। এরই মধ্যে আবার নতুন করে চর্চা শুরু হয়েছে তন্ময়কে নিয়ে।

ফেসবুকে ঘুরছে তন্ময়ের আপত্তিকর ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট! বামনেতার বিরুদ্ধে অভিযোগ কতটা সত্যি?

তন্ময় ভট্টাচার্য

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 July 2025 13:44

দ্য ওয়াল ব্যুরো: বেশি দিনের কথা নয়। গত মাসের শেষের দিকে সাসপেনশনের মেয়াদ শেষ হতেই সিপিএম (CPIM) নেতা তন্ময় ভট্টাচার্য (Tanmay Bhattacharya) দলের সদস্যপদ ফিরে পেয়েছেন। মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগ ওঠায় ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল প্রাক্তন বাম বিধায়ককে। এরই মধ্যে আবার নতুন করে চর্চা শুরু হয়েছে তন্ময়কে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তাঁর বেশ কিছু আপত্তিকর ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে দাবি করা হচ্ছে, তন্ময় আছেন তন্ময়েই। যদিও বামেদের অনেকেই ব্যাপারটাকে পাত্তা দিতে নারাজ। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ছবি ও অভিযোগের কতটা গ্রহণযোগ্যতা আছে, সেটা নিয়েই সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

খবরের সত্যতা যাচাই করতে ঠিক সেই কারণেই সরাসরি তন্ময় ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিল দ্য ওয়াল। টেলিফোনে তিনি জানান, এ ব্যাপারে তিনি এখনই কিছু মন্তব্য করতে চান না। বলেন, "যা বলার আইন বলবে, কোর্ট বলবে।" বামেরা ঠিক কীভাবে বিষয়টাকে দেখছে, তার আঁচ পেতে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) সঙ্গে কথা বলা হয়। তিনি জানান, "আমি এমন কিছু শুনিনি জানি না। সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে তা তো সবসময় আমি দেখি না! আমি কিচ্ছু জানি না। কিছু একটা দাবি করা হচ্ছে মানেই সেটাকে বিশ্বাস করতে হবে তাও নয়। একবার অভিযোগ এসেছিল, তখন দল তাঁকে সাসপেন্ড করেছিল। নতুন করে কী হয়েছে না হয়েছে জানা নেই।"

গত বছর ২৭ অক্টোবর তন্ময়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। তিনি অভিযোগ করেন, ওই দিন তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে যান। তখনই তাঁর শ্লীলতাহানি করেন ওই সিপিএম নেতা। বর্ষীয়ান সিপিএম নেতার বিরুদ্ধে এই অভিযোগ তুলে ফেসবুক লাইভও করেন তিনি।

অভিযোগকারী সাংবাদিক বলেন, "ইন্টারভিউ দিতে গিয়ে গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। এর আগেও অনেকবার হয়েছে। ইন্টারভিউ দিতে গিয়ে হাতে হাত দিয়েছেন। ওঁর আচরণ ভাল লাগেনি। কিন্তু আজ যা ঘটল, আমার ক্যামেরা পার্সন ঠিক করে দেয়, কে কোথায় বসবে, ফ্রেমটা কী হবে। প্রত্যেকবার এরকম করেন কোথায় বসব? এখানে বসব? সরে সরে আসেন। তারপরও ইন্টারভিউ নিই। নেওয়ার আগে উনি যখন আমার কোলে বসে পড়েন। তখন বলি এগুলো করবেন না, আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেন, ঠিক আছে। কিন্তু এগুলো করবেন না। রীতিমতো কোলে বসে পড়েন।"

এরপরই নড়েচড়ে বসে সিপিএম। একবার নয়, দু'বার সাসপেন্ড করা হয় তাঁকে। এই অভিযোগ ওঠার পর, প্রেস বিবৃতি দিয়ে সিপিএম জানায়, তন্ময় ভট্টাচার্য সম্পর্কে মহিলা সাংবাদিকের অভিযোগ, জনমানসে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগের গুরুত্ব বিচার করে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়।

পরে সিপিএম নেতাকে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে বরানগর থানাও। ঘটনার প্রায় দেড়মাস পর গত বছর ডিসেম্বর মাসে সাসপেনশেন তুলে নেয় আলিমুদ্দিন। কিন্তু শেষরক্ষা হয়নি, শাস্তির মুখে পড়তেই হয়। ডিসেম্বর মাসে ফের তাঁকে সাসপেন্ড করে দল। দলীয় তদন্ত কমিটির রিপোর্ট দেখার পর ফের তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম। সেই মেয়াদ শেষ করে দলের সদস্যপদ ফিরে পেতেই, আবার নয়া বিতর্কে বামনেতা।


```