Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

‘এসপ্ল্যানেড রো ওয়েস্ট’ এখন ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’, ‘প্রতিশ্রুতি পূরণ’, দাবি তৃণমূলের

হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরসভার তরফে রাস্তার নাম পরিবর্তনের সিদ্ধান্তের জেরে আদালতের নতুন সরকারি ঠিকানা হবে, ‘হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, ৩, জাস্টিস রাধাবিনোদ পাল সরণি, কলকাতা–৭০০০০১’।

‘এসপ্ল্যানেড রো ওয়েস্ট’ এখন ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’, ‘প্রতিশ্রুতি পূরণ’, দাবি তৃণমূলের

জাস্টিস রাধাবিনোদ পাল ও অভিষেক বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 February 2026 23:14

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ঐতিহাসিক ‘এসপ্ল্যানেড রো (ওয়েস্ট)’-এর (Esplanade Row West) নাম বদলে হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ (Justice Radhabinod Pal)। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) সিদ্ধান্তের প্রেক্ষিতে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) জানিয়ে দিল, আদালতের সরকারি ঠিকানাতেও সেই পরিবর্তন কার্যকর হচ্ছে।

হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরসভার তরফে রাস্তার নাম পরিবর্তনের সিদ্ধান্তের জেরে আদালতের নতুন সরকারি ঠিকানা হবে, ‘হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, ৩, জাস্টিস রাধাবিনোদ পাল সরণি, কলকাতা–৭০০০০১’।

এই ঘোষণাকে সামনে রেখে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, বাংলার প্রখ্যাত বিচারপতি রাধাবিনোদ পালকে যথাযোগ্য সম্মান জানাতেই এই পদক্ষেপ। দলীয় পোস্টে উল্লেখ করা হয়, ২০২৫ সালের মে মাসে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বৈশ্বিক কূটনৈতিক প্রচারের অংশ হিসেবে সর্বদলীয় সাংসদ প্রতিনিধি দলের সঙ্গে জাপান সফরে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় বিচারপতি পালের নাতি তাঁর দাদুর স্মৃতির বৃহত্তর স্বীকৃতির আবেদন জানিয়েছিলেন। সেই আশ্বাসই এ বার বাস্তবায়িত হল।

রাধাবিনোদ পাল আন্তর্জাতিক মহলে বিশেষভাবে পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী টোকিও ট্রায়ালে তাঁর ঐতিহাসিক ভিন্নমতের রায়ের জন্য। তাঁকে ‘বঙ্গের অন্যতম শ্রদ্ধেয় বিচারপতি’ আখ্যা দিয়ে তৃণমূল জানিয়েছে, বাংলার কৃতী ব্যক্তিত্বদের প্রাপ্য সম্মান দিতে তারা বদ্ধপরিকর।

নামবদলের সরকারি স্বীকৃতি মিলতেই শহরের প্রশাসনিক মানচিত্রে যুক্ত হল নতুন ঠিকানা। ঐতিহ্যবাহী এসপ্ল্যানেড চত্বরের একাংশ এখন থেকে বহন করবে বিচারপতি রাধাবিনোদ পালের নাম।

‘অপারেশন সিঁদুর’-এর পরবর্তী কূটনৈতিক পর্বে সন্ত্রাসবাদের প্রশ্নে পাকিস্তানের ভূমিকা আন্তর্জাতিক মহলে তুলে ধরতে একাধিক বহুদলীয় প্রতিনিধিদল গঠন করে কেন্দ্রীয় সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবেই অভিষেক জাপান-সহ এশিয়ার কয়েকটি দেশ সফর করেন।
জাপান সফরকালে তাঁর সাক্ষাৎ হয় বিচারপতি রাধাবিনোদ পালের পরিবারের সদস্যদের সঙ্গে। সেখানেই তাঁরা প্রয়াত বিচারপতির স্মৃতিরক্ষায় কলকাতায় একটি রাস্তার নাম তাঁর নামে করার আবেদন জানান।


```