Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

পুর নিয়োগ দুর্নীতির ছায়া? লেকটাউনে ব্যবসায়ীর বাড়ি থেকে ১০ কেজি সোনা, ১.৫ কোটি নগদ উদ্ধার ইডির

সূত্রের দাবি, তাঁর কোম্পানির মাধ্যমে অবৈধ নিয়োগের টাকা ঘুরপথে বিনিয়োগ করা হয়েছিল, যার হদিশ মিলতেই একযোগে তল্লাশি অভিযান চালায় ইডি। 

পুর নিয়োগ দুর্নীতির ছায়া? লেকটাউনে ব্যবসায়ীর বাড়ি থেকে ১০ কেজি সোনা, ১.৫ কোটি নগদ উদ্ধার ইডির

গ্রাফিক্স - দিব্যেন্দু দাস

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 29 October 2025 19:56

দ্য ওয়াল ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতিতে (Municipality recruitment scam) যুক্ত থাকার অভিযোগে ফের টাকার পাহাড়ের সাক্ষী কলকাতা। তারাতলার ব্যবসায়ীর বাড়ি ও অফিসে ইডির (ED raid) হানায় উদ্ধার হয়েছে ১ কোটি ৫০ লক্ষ নগদ টাকা। শুধু তাই নয়, সংস্থার মালিক গৌতম ধন্ধানিয়ার লেকটাউনের (Lake Town) বিলাসবহুল ফ্ল্যাট থেকে পাওয়া গেল ১০ কেজিরও বেশি সোনার গয়না (gold seized) ও বার উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য ১০ কোটিরও বেশি।

ইডি সূত্রে খবর, ‘রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড’ নামক সংস্থাটি থেকে উদ্ধার হওয়া সোনার মধ্যে রয়েছে অসংখ্য গয়না। তবে এই বিপুল সম্পদের কোনও বৈধ হিসাবপত্র বা ইনভয়েস দিতে পারেনি ব্যবসায়ী পরিবার। ফলে আরও গভীর হচ্ছে সন্দেহ।

মঙ্গলবার রাত থেকে এই অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তদন্তকারীদের ধারণা, এই ব্যবসায়ী পরিবারটি এক প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ, যিনি পুর নিয়োগ দুর্নীতিতে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারেন। ইতিমধ্যেই ইডির দপ্তরে গৌতম ধন্ধানিয়া ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

সূত্রের দাবি, তাঁর কোম্পানির মাধ্যমে অবৈধ নিয়োগের টাকা ঘুরপথে বিনিয়োগ করা হয়েছিল, যার হদিশ মিলতেই একযোগে তল্লাশি অভিযান চালায় ইডি। সূত্রের খবর, গোটা ঘটনাই জড়িত পুর নিয়োগ দুর্নীতির অর্থচক্রের সঙ্গে।

জানা গিয়েছে, তারাতলার অফিস থেকেই উদ্ধার হওয়া প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা রাখা হয়েছিল একটি গোপন স্থানে। কেবল তাই নয়, সেই অর্থের উৎস নিয়েও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি অফিস কর্তারা।

ইডি কর্মকর্তারা জানিয়েছেন, তল্লাশি এখনও চলছে। তাই পরবর্তী পর্যায়ে আরও বিপুল পরিমাণ অর্থ বা সম্পদ উদ্ধার হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে চাপানউতর। কে সেই মন্ত্রী, যাঁর সঙ্গে এই ব্যবসায়ীর যোগ, তা নিয়েই জোর আলোচনা চলছে।

বস্তুত, চলতি মাসের শুরুতেই কলকাতার অন্তত ১০টি জায়গায় তল্লাশি চালায় ইডি। সল্টলেক সেক্টর ওয়ানের একটি ভবনেও তল্লাশি চালানো হয়। ওই ভবনেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুর অফিস। তাছাড়া নাগেরবাজার এলাকায় এক কাউন্সিলরের বাড়ি, ঠনঠনিয়ার একটি বাড়িতেও গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। তল্লাশি চলে শরৎ বোস রোড, নিউ আলিপুরের একাধিক ঠিকানাতেও।

বেলেঘাটায় এক চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং নাগেরবাজারে এক ব্যবসায়ীর বাড়িতেও গিয়েছিলেন তদন্তকারীরা। অন্যদিকে, মন্ত্রী সুজিতের ছেলের ধাবাতেও তল্লাশি চলে। অভিযান চলে একটি রেস্টুরেন্ট ও অডিটরের দফতরেও।

এর আগে ২০২৪ সালের ১২ জানুয়ারি পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই লেকটাউনে সুজিতের দু’টি বাড়ি এবং দফতরে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকেরা। ১৪ ঘণ্টা তল্লাশির পর বেশ কিছু নথি এবং সুজিতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে বেরিয়ে যান তদন্তকারীরা।


```