Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

দেড় কোটির দুর্নীতি! বেনামি ১২টি সম্পত্তির উল্লেখ, জীবনকৃষ্ণর বিরুদ্ধে ৮০ পাতার চার্জশিট ইডির

সূত্রে খবর, মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে দুর্নীতিতে দেড় কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। এমনকি তাঁর নামে অন্তত ১২টি বেনামি সম্পত্তির হদিশ মিলেছে বলেও উল্লেখ করা হয়েছে চার্জশিটে।

দেড় কোটির দুর্নীতি! বেনামি ১২টি সম্পত্তির উল্লেখ, জীবনকৃষ্ণর বিরুদ্ধে ৮০ পাতার চার্জশিট ইডির

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 18 October 2025 21:18

দ্য ওয়াল ব্যুরো: গ্রেফতারির দু'মাসের মাথায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি (ED)। এসএসসি দুর্নীতি মামলায় (SSC Scam Case) তাঁকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার ৮০ পাতার চার্জশিট ব্যাঙ্কশাল আদালতে জমা দেয় তদন্তকারী সংস্থা। সেখানে উল্লেখ আছে একাধিক বিষয়ের।

সূত্রে খবর, মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে দুর্নীতিতে দেড় কোটি টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। এমনকি তাঁর নামে অন্তত ১২টি বেনামি সম্পত্তির হদিশ মিলেছে বলেও উল্লেখ করা হয়েছে চার্জশিটে।

গত অগস্ট মাসে  ‘বেআইনি আর্থিক লেনদেন’ ও হিসাববহির্ভূত সম্পত্তি-র অভিযোগে জীবনকৃষ্ণর বাড়িতে হানা দিয়েছিল ইডির দল। শুরু হয় তল্লাশি। সেইসময়েও এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ ছিল ইডির উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন তিনি। এমনকি প্রমাণ গোপনের জন্য আবারও মোবাইল ফোন নর্দমায় ফেলে দেন। পরে সেটি উদ্ধার করে ইডি।

এর আগেও ২০২৩ সালে সিবিআইয়ের তল্লাশির সময়ে তিনি নিজের ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন। সেইসময় সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল। ১৩ মাস জেল খাটার পর সুপ্রিম কোর্টে জামিন পেয়ে বাড়ি ফিরেছিলেন। কিছুদিনের মধ্যেই ফের গ্রেফতারি, এবার তাঁকে ধরল ইডি। 

যদিও তৃণমূল বিধায়কের দাবি, যে সম্পত্তি নিয়ে এত হইচই, সেটা তিনি দশ বছর ধরে ব্যবসা করে তিলে তিলে তৈরি করেছেন।


```