অনুষ্ঠানে পরিবেশ ও রসায়ন বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে পরিবেশ সুরক্ষা, গ্রিন টেকনোলজি এবং ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা তুলে ধরেন।

কলকাতায় আন্তর্জাতিক সম্মেলন
শেষ আপডেট: 28 March 2026 11:35
দ্য ওয়াল ব্যুরো: ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (IEM) কলকাতার সল্টলেক ক্যাম্পাসে শুক্রবার থেকে শুরু হল 'ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কেমিস্ট্রি এন্ড এনভারমেন্টাল সায়েন্স ICCAES–2026)'। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি আয়োজন করেছে আইএম-এর বিজ্ঞান বিভাগ, যেখানে দেশ-বিদেশের বিশিষ্ট গবেষক, বিজ্ঞানী ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করেছেন। ছিলেন সংস্থার অধ্যাপক সহ বিশিষ্টরা যাদের সম্মানিত করা হয়েছে ডঃ সত্যজিৎ চক্রবর্তী মেমোরিয়াল আওয়ার্ড দিয়ে। আওয়ার্ড পেলেন আইপিএসইআর- রসায়ন বিভাগের অধ্যাপক ড. রাহুল ব্যানার্জি, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মুকুল ভট্টাচার্য, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের সিনিয়র বিজ্ঞানী ড. শ্যামল রায় এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি কল্যাণ রুদ্র।
অনুষ্ঠানে পরিবেশ ও রসায়ন বিজ্ঞানের সাম্প্রতিক গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বক্তারা তাঁদের বক্তব্যে পরিবেশ সুরক্ষা, গ্রিন টেকনোলজি এবং ভবিষ্যৎ গবেষণার দিকনির্দেশনা তুলে ধরেন।

এই সম্মেলনের মূল আকর্ষণ হিসেবে বিভিন্ন থিম্যাটিক ট্র্যাক রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে গ্রিনহাউস গ্যাস ব্যবস্থাপনা, টেকসই উন্নয়ন, সেমিকন্ডাক্টর ও সেন্সর প্রযুক্তি, বায়োমেডিক্যাল গবেষণা, এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ। এছাড়াও নির্বাচিত গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে প্রকাশের সুযোগ থাকছে।
সম্মেলনে জাপান, ভারতসহ বিভিন্ন দেশের গবেষকরা তাঁদের গবেষণা উপস্থাপন করছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের আন্তর্জাতিক মঞ্চ গবেষণার মান উন্নয়ন এবং বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলা এই সম্মেলনটি শিক্ষার্থী, গবেষক ও বিজ্ঞানমনস্ক মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।