Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

দক্ষিণেশ্বর কাণ্ড: সহপাঠীর হাতে ছাত্র খুন, নাবালকের মৃত্যুর পিছনে প্রেমঘটিত কারণ, অনুমান পুলিশের

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। স্টেশন সূত্রে খবর, মেট্রো করে ওই ছাত্রদের একটি দল দক্ষিণেশ্বরে নামে। তখনই অজ্ঞাত কারণে তাদের মধ্যে বচসা বাঁধে।

দক্ষিণেশ্বর কাণ্ড: সহপাঠীর হাতে ছাত্র খুন, নাবালকের মৃত্যুর পিছনে প্রেমঘটিত কারণ, অনুমান পুলিশের

ঠিক এই জায়গায় ছুরি দিয়ে কোপানো হয়েছিল।

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 12 September 2025 17:55

দ্য ওয়াল ব্যুরো: ভরদুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে (Dakshineswar Metro) সহপাঠীর হাতে ১৭ বছরের ছাত্রের মৃত্যু (Student Murder) নিয়ে উত্তেজনা তুঙ্গে। পুলিশের প্রাথমিক অনুমান প্রণয়ঘটিত (Love Relations) কারণেই ওই ছাত্রের পেটে ছুরি মারা হয়েছে (Student Stabbed)। পুলিশ সূত্রে খবর, নিহত ছাত্র বাগবাজার বয়েজ স্কুলের (Bagbazar School) একাদশের কলা বিভাগের (Arts) ছাত্র। যারা হামলা চালিয়েছে তারা সেই স্কুলেরই বাণিজ্য বিভাগে (Commerce) পড়াশোনা করে।

শুক্রবার দু’দল ছাত্রের মধ্যে শুরু হওয়া ঝগড়ার মর্মান্তিক পরিণতি। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সেই হাতাহাতির মধ্যেই এক ছাত্রকে তারই এক বন্ধু ছুরি দিয়ে কোপায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ওই ছাত্রের।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। স্টেশন সূত্রে খবর, মেট্রো করে ওই ছাত্রদের একটি দল দক্ষিণেশ্বরে নামে। তখনই অজ্ঞাত কারণে তাদের মধ্যে বচসা বাঁধে। তা ধীরে ধীরে হাতাহাতিতে রূপ নেয়। এর পরেই হঠাৎ এক জন ছুরি বার করে সঙ্গীর পেটে হামলা চালায়। মাটিতে লুটিয়ে পড়তেই ওই পড়ুয়াকে দোতলার পিছনের দিকের সিঁড়ি দিয়ে নীচে নামিয়ে হাসপাতালে নিয়ে যায় বাকি পড়ুয়ারা।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে। মেট্রো স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তিনজনকে আটক করেছে পুলিশ। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকেও জানানো হয়েছে, স্টেশনের ‘নন-টিকিটিং’ এলাকায় রক্তের চিহ্ন পাওয়া গিয়েছে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। কীভাবে কোনও ছাত্র ছুরি নিয়ে মেট্রোয় উঠতে পারল? ঢোকার সময় ব্যাগ পরীক্ষা কেন যথাযথভাবে হয়নি? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যাত্রীদের মধ্যে।


```