ভর দুপুরের ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে (Dakshineshwar Metro Attack) ভয়াবহ কাণ্ড। ছুরি নিয়ে বন্ধুর ওপর হামলা (Attack) বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

দক্ষিণেশ্বর মেট্রো
শেষ আপডেট: 12 September 2025 17:35
দ্য ওয়াল ব্যুরো: ভর দুপুরের ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে (Dakshineswar Metro Attack) ভয়াবহ কাণ্ড। ছুরি নিয়ে বন্ধুর ওপর হামলা (Attack) বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। প্রথমে দুই ছাত্রের মধ্যে বচসা তারপরই স্কুল পড়ুয়াদের মধ্যে তুমুল সংঘর্ষ (Kolkata Crime News)। প্রশ্ন উঠছে, কড়া নিরাপত্তায় ধুলো দিয়ে কী করে ছুরি নিয়ে মেট্রো স্টেশনে (Metro Station) ঢুকে যায় ছাত্র।
মেট্রো স্টেশনে ছড়িয়ে-ছিটিয়ে রক্তমাখা পায়ের ছাপ। ঘটনাস্থল ঘিরে ফেলেছে আরপিএফ ও দক্ষিণেশ্বর থানার পুলিশ। প্রথমে আহত ছাত্রকে তড়িঘড়ি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রক্তাক্ত ছাত্রকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু হাসপাতালেই ১৭ বছরের ওই ছাত্রের মৃত্যু হয়েছে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মেট্রো স্টেশনের সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। যদিও হামলার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
জানা যাচ্ছে, দুপুর আড়াইটে নাগাদ একদল স্কুল পড়ুয়া মেট্রো থেকে দক্ষিণেশ্বরে নামে। প্ল্যাটফর্ম থেকে স্টেশনের দোতলায় নামার পরে ফুড স্টলের কাছে দাঁড়িয়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে তারা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন হাতাহাতির সময় একজন ছুরি দিয়ে এক ছাত্রের পেটে আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়তেই ওই পড়ুয়াকে দোতলার পিছনের দিকের সিঁড়ি দিয়ে নীচে নামিয়ে হাসপাতালে নিয়ে যায় বাকি পড়ুয়ারা।
প্রথমে সাগর দত্ত হাসপাতালে ও পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। হাসপাতালেই মৃত্যু হয় ওই নাবালকের।