স্থানীয় সূত্রের খবর, প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টারও বেশি সময় ধরে ওই অংশে পরিষেবা ব্যাহত (Metro Services)। ফলে যাত্রীদের ভোগান্তির শেষ নেই।
.jpeg.webp)
নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 11 September 2025 13:05
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় (Kolkata Metro) ফের মেট্রো বিভ্রাট। বৃহস্পতিবার দুপুরে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে (Khudiram to Uttam Kumar)।
স্থানীয় সূত্রের খবর, প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টারও বেশি সময় ধরে ওই অংশে পরিষেবা ব্যাহত (Metro Services)। ফলে যাত্রীদের ভোগান্তির শেষ নেই।
তবে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা আপাতত স্বাভাবিক রয়েছে বলে মেট্রো সূত্রে খবর। পরিস্থিতি সামাল দিতে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পৃথক মেট্রো চালানোর চেষ্টা চলছে।
যাত্রীদের অভিযোগ, হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অফিস টাইমে ভিড় সামলানো মুশকিল হয়ে পড়েছে। অনেকেই বিকল্প পথে বাস বা অটো ধরতে বাধ্য হচ্ছেন। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
সাম্প্রতিক অতীতে একাধিকবার মেট্রো পরিষেবা বিপর্যয়ের ঘটনায় মেট্টোর ভূমিকায় ক্ষুব্ধ যাত্রীরা। তাঁদের মতে, সময় যত গড়াচ্ছে পরিষেবার মানোন্নয়নের পরিবর্তে ক্রমেই তা নিম্নমুখী হচ্ছে।