Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পুলিশ সারা বছর কাজ করছে, মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করি: নিরাপদতম শহরের শিরোপা নিয়ে সিপি

টানা চারবার নিরাপদতম শহরের শিরোপা পেল কলকাতা। এনিয়ে কথা বললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'মানুষের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করি, আগামী দিনেও টাই করব।'

পুলিশ সারা বছর কাজ করছে, মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করি: নিরাপদতম শহরের শিরোপা নিয়ে সিপি

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 October 2025 19:49

দ্য ওয়াল ব্যুরো: টানা চারবার নিরাপদতম শহরের শিরোপা পেল কলকাতা। এনিয়ে কথা বললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (CP Manoj Verma)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'মানুষের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করি, আগামী দিনেও টাই করব।' পাশাপাশি এই শিরোপার কৃতিত্ব কাঁদের দিলেন তিনি?

এদিন রেড রোডে পুজো কার্নিভালের (Durga Puja Carnival) শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে উপস্থিত ছিলেন সিপি। সেখানেই সাংবাদিকদের তরফে NCRB নিয়ে প্রশ্ন এলে তিনি বলেন, '২০২৩ সালের রিপোর্ট এটি। সেইসময় যিনি সিপি ছিলেন, তাঁর এবং গোটা পুলিশের টিমের কৃতিত্ব। পুলিশ সারা বছরই একজোট হয়ে কাজ করে। মানুষ আমাদের উপর যে প্রত্যাশা রাখে সেগুলি যাতে পূরণ করতে পারি, সেই চেষ্টা করি। অনেক সময় কিছু কিছু সমস্যা হতে পারে।'

তিনি আরও বলেন, 'আমাদের কোনও ত্রুটি থাকলে সেটা রিভিউ করি, ভুল সংশোধন করে নতুনভাবে কাজ শুরু করি। আজকে কলকাতা পুলিশ যে জায়গায় পৌঁছেছে, একদিনে তা হয়নি, প্রত্যেক দিনের চেষ্টার ফলেই সম্ভব হচ্ছে।' 'আজকাল ক্রাইম প্যাটার্ন, ট্র্যাফিক, ভৌগলিক পরিস্থিতি- সবদিক বুঝেই কাজ করছে পুলিশ।', একথাও বলেন মনোজ ভার্মা।

প্রসঙ্গত, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (২০২৩)-র সাম্প্রতিকতম রিপোর্ট বলছে, প্রতি লক্ষ জনসংখ্যায় অপরাধের মাত্রা এই শহরেই সবথেকে কম। কলকাতায় প্রতি লাখে অপরাধের সংখ্যা ৮৩.৯। ২০ লক্ষ জনসংখ্যার ১৯টি শহরের মধ্যে সব থেকে কম অপরাধের ঘটনা কলকাতাতেই। একইসঙ্গে ব্যুরো অপরাধ দমনে কলকাতার পদস্থ পুলিশ কর্তাদের প্রযুক্তির ব্যবহার ও সূক্ষ্ম এবং দুর্দান্ত দক্ষতার কথাও উল্লেখ করে রিপোর্টে।

রেড রোডের কার্নিভালের ব্যবস্থাপনা নিয়ে সিপি জানান, 'নিরাপত্তা ব্যবস্থা মজবুত রয়েছে। ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হয়। বিসর্জন ঘাটেও প্রয়োজনীয় দিকগুলি দেখা হচ্ছে। যানজট থেকে শুরু করে আবর্জনা- সাধারণ মানুষকে যাতে কোনও সমস্যায় না পড়তে হয় সেকথা মাথায় রাখা হচ্ছে।' তাঁর কথায় দুর্গা পুজো যেভাবে নির্বিঘ্নে কেটেছে, আগামিকালের কার্নিভাল ঘিরেও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না বলেও আশা করা হচ্ছে।

রবিবার, পুজো কার্নিভালের দিনই কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই ডোরিনা ক্রসিংয়ে মিছিল করবে  'খোলা হাওয়া' নামে একটি সংগঠন ৷ গত মাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর প্রতিবাদে এই সমাবেশ। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। এনিয়ে সিপি বলেন, 'মিছিলের জন্য পুলিশের ব্যবস্থা রয়েছে। সেখানেও কোনও সমস্যা হওয়ার কথা নয়। তাঁরা শান্তির পরিবেশ বজায় রেখে মিছিল করুক, এটাই কাম্য।'


```