Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মদ খেয়ে বাইকে সওয়ার, ট্রিপল রাইডিং, নেই হেলমেটও! পুজোয় কতজনকে কেস দিল পুলিশ

কলকাতা পুলিশের নথি বলছে, দুর্গাপুজোর চতুর্থী থেকে নবমী পর্যন্ত ট্রাফিক আইনের যত মামলা হয়েছে, তার অর্ধেকের বেশি হেলমেট না পরার কারণে।

 

মদ খেয়ে বাইকে সওয়ার, ট্রিপল রাইডিং, নেই হেলমেটও! পুজোয় কতজনকে কেস দিল পুলিশ

ছবি - এআই

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 3 October 2025 16:55

দ্য ওয়াল ব্যুরো: প্রতি বছর মহালয়ার (Mahalaya) পর থেকেই শহরের পুজো মণ্ডপে (Durga Puja 2025) মানুষের ঢল নামে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আর এই ভিড়ের সঙ্গে তাল মিলিয়ে চলেছে বাইক-গাড়ির দৌরাত্ম্যও। তাই পুলিশের (Kolkata Police) কেস দেওয়ার তালিকাটাও লম্বা।

শহরের রাস্তায় দু’জনের জায়গায় তিন-চারজনের বাইকে ঘোরা (Triple Riding), হেলমেট (Helmet) ছাড়া বেরনো কিংবা গভীর রাতে বাইক রেস - সবই চলেছে একসঙ্গে। তবে পুলিশও বসে থাকেনি। কেসও দেওয়া হয়েছে হাজারে হাজারে।

কলকাতা পুলিশের (Kolkata Police) নথি বলছে, দুর্গাপুজোর (DurgaPuja2025) চতুর্থী থেকে নবমী পর্যন্ত ট্রাফিক আইনের যত মামলা হয়েছে, তার অর্ধেকের বেশি হেলমেট না পরার কারণে।

চতুর্থী থেকে নবমীর মধ্যে শহর জুড়ে মোট ৮ হাজার ২৭৭ জনকে ট্রাফিক আইন ভাঙার দায়ে ধরেছে পুলিশ। এর মধ্যে ৪ হাজার ৩২০ জনই হেলমেট ছাড়া বাইকচালক বা পিছনে বসা সওয়ারি।

শহরের বিভিন্ন ট্রাফিক গার্ড থেকে পাওয়া রিপোর্টে দেখা গেছে, হেলমেট না পরার অভিযোগে ধরা পড়া বাইকচালকরা নানা অজুহাত দিয়েছেন। কেউ বলছেন হেলমেট পরতে ভুলে গেছেন, কেউ বলছেন চুলের স্টাইল নষ্ট হবে তাই পরেননি। কেউ আবার দাবি করেছেন বাড়ি একেবারে কাছেই, তাই হেলমেটের দরকার নেই।

কিন্তু পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাউকেই ছাড়া হয়নি। হেলমেট ছাড়া ধরা পড়লেই দিতে হয়েছে ১ হাজার টাকা জরিমানা।

পুলিশের পরিসংখ্যান

চতুর্থী থেকে নবমী পর্যন্ত শহরে যে সব অভিযোগে মামলা হয়েছে —

হেলমেট ছাড়া বাইক চালানো: ৪ হাজার ৩২০

ট্রিপল রাইডিং: ১ হাজার ৫৯৩

বেপরোয়া গাড়ি চালানো: ৭৪৫

মদ্যপ অবস্থায় বাইক চালানো: ৬৭১

অন্যান্য অভিযোগ: ৯৪৮

শুধু এ বছরই নয়, আগের বছরও একই ছবি ধরা পড়েছিল। গত বছর চতুর্থী থেকে দশমী পর্যন্ত কলকাতায় মোট ১৪ হাজার ৩৩৯টি ট্রাফিক আইন ভাঙার ঘটনা রেকর্ড হয়েছিল। এর মধ্যে ৭ হাজার ১০৯ জন হেলমেট ছাড়া ধরা পড়েছিলেন।

এই ধরনের ঘটনা রুখতে শহরের বড় মোড়ে চেকপোস্ট বসানো হয়েছিল। পুলিশের দাবি, কড়া নজরদারি ও কেস দেওয়ার পাশাপাশি সচেতনতামূলক প্রচারও চলছে, যাতে বাইকচালকরা নিয়ম মেনে চলেন। কিন্তু তাতেও কেসের সংখ্যা কিছু কম নয়। 


```