Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দেশের মধ্যে নিরাপদতম শহরের মুকুট কলকাতার মাথায়, টানা চারবার সেরা

 জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরো (NCRB)-র তথ্য অনুযায়ী ফের কলকাতার মাথায় এই শিরোপা।

দেশের মধ্যে নিরাপদতম শহরের মুকুট কলকাতার মাথায়, টানা চারবার সেরা

প্রতি লক্ষ জনসংখ্যায় অপরাধের মাত্রা এই শহরেই সবথেকে কম।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 4 October 2025 13:00

দ্য ওয়াল ব্যুরো: দেশের মধ্যে নিরাপদতম শহর (Safest Indian City) কলকাতা। এ নিয়ে পরপর চারবার শীর্ষ স্থান ধরে রাখল বঙ্গের রাজধানী শহর। জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরো (NCRB)-র তথ্য অনুযায়ী ফের কলকাতার মাথায় এই শিরোপা। এ বিষয়ে একটি ইংরেজি সংবাদপত্রের খবর তুলে ধরে তৃণমূল কংগ্রেস এমপি সাগরিকা ঘোষ একটি এক্স পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, তৈরি করা মিথ্যা, ভুয়ো খবর ও ঘৃণামূলক প্রচার সত্ত্বেও কলকাতা চতুর্থবারের জন্য দেশের নিরাপদতম শহর বলে এনসিআরবি-র প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে।

ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (২০২৩)-র সাম্প্রতিকতম রিপোর্ট বলছে, প্রতি লক্ষ জনসংখ্যায় অপরাধের মাত্রা এই শহরেই সবথেকে কম। কলকাতায় প্রতি লাখে অপরাধের সংখ্যা ৮৩.৯। ২০ লক্ষ জনসংখ্যার ১৯টি শহরের মধ্যে সব থেকে কম অপরাধের ঘটনা কলকাতাতেই। একইসঙ্গে ব্যুরো অপরাধ দমনে কলকাতার পদস্থ পুলিশ কর্তাদের প্রযুক্তির ব্যবহার ও সূক্ষ্ম এবং দুর্দান্ত দক্ষতার কথাও উল্লেখ করে রিপোর্টে।

এই ধরনের অপরাধ সংঘটনে সবথেকে খারাপ অবস্থা কেরলের কোচির। সেখানে প্রতি লাখ জনবসতিতে অপরাধের সংখ্যা ৩,১৯২.৪। তারপরেই রয়েছে দিল্লি (২,১০৫.৩) ও সুরাত (১,৩৭৭.১)। কলকাতার পরেই কম অপরাধ ঘটে হায়দরাবাদে (৩৩২.৩), পুণে (৩৩৭.১) এবং মুম্বই (৩৫৫.৪)। দেশের ১৯টি শহরের মধ্যে গড়ে অপরাধের সংখ্যা ২০২৩ সালে ছিল ৮২৮। তবে কলকাতার বিশেষ সাফল্য হল পরপর চারবার নিরাপদতম শহর বলে তালিকায় এলেও এটা আগেরগুলির তুলনায় আরও কম। ২০২২-এ কলকাতায় ছিল ৮৬.৫ ও ২০২১ সালে ছিল ১০৩.৫ প্রতি লাখে। প্রসঙ্গত, ২০১৬ সাল থেকেই কলকাতার অপরাধ প্রবণতা দ্রুত হারে কমছে। যখন প্রতি লাখে অপরাধের সংখ্যা ছিল ১৫৯.৬।

মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে শহরে। ২০২৩ সালে কলকাতায় মহিলাঘটিত অপরাধ ঘটেছিল ১,৭৪৬টি। নারী নির্যাতনে প্রতি লাখে শহরের হার হল ২৫.৭। যা দেশের মধ্যে তৃতীয়। প্রথমে রয়েছে চেন্নাই (১৭.৩) ও কোয়েম্বাতুর (২২.৭)। ২০২৩ সালে কলকাতায় প্রাপ্তবয়স্কদের ১০টি ধর্ষণের ঘটনা ঘটেছিল। ২০২২ ও ২০২১ সালে যা ছিল ১১। নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটেছিল ১৭২। ১৯টি শহরের মধ্যে কলকাতা এক্ষেত্রে দশম স্থানে রয়েছে।

নাবালিকাকে যৌন হেনস্তার ঘটনা ঘটেছিল ৩৩টি। রাজ্যের শিল্প ও নারী-শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা বলেন, এনসিআরবি ডেটাই বলে দিচ্ছে, কলকাতাকে আমরা যে দেশের মধ্যে নিরাপদ বলতাম, সেটাই সত্যি। বিরোধীদের মুখে ঝামা ঘষে দিয়েছে এই রিপোর্ট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে দিয়েছেন, অপরাধের সঙ্গে কোনও আপস নয়।


```