Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

যাদবপুরের প্রাক্তনী হিন্দোলকে ‘জঙ্গি আফতাব’-এর সঙ্গে তুলনা! জামিনের আবেদন নাকচ আদালতের

হিন্দোলের পরিবারের দাবি, তাঁদের ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ ভিত্তিহীন। 

যাদবপুরের প্রাক্তনী হিন্দোলকে ‘জঙ্গি আফতাব’-এর সঙ্গে তুলনা! জামিনের আবেদন নাকচ আদালতের

হিন্দোল। (ডানদিকে) ঘটনার দিন ব্রাত্য বসু

পৃথা ঘোষ

শেষ আপডেট: 15 August 2025 20:24

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে আমেরিকান সেন্টার হামলার মূল চক্রী আফতাব আনসারির সঙ্গে তুলনা। অভিযোগ, স্পেনে বসেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার ছক কষেছিলেন হিন্দোল। শুক্রবার আলিপুর আদালতে এমন দাবি করে কলকাতা পুলিশ। আদালত আগামী সোমবার, ১৮ অগস্ট পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

ঘটনার সূত্রপাত ১ মার্চ। ওই দিন এক শিক্ষাঙ্গনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্থা করা হয় এবং তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। তদন্তে নাম আসে যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদারের। তিনি স্পেনে গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে নামতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশের দাবি, কলকাতা থেকে প্রায় ৮,৫০০ কিলোমিটার দূরে বসে হোয়াট্‌সঅ্যাপে যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রেখে হামলার ব্লুপ্রিন্ট পাঠিয়েছিলেন হিন্দোল। তাঁর পরিকল্পনা অনুযায়ীই ঘটনাটি ঘটানোর প্রস্তুতি চলছিল।

হঠাৎ আফতাব আনসারির সঙ্গে হিন্দোলের তুলনা উঠে এল কেন?

আদালতে সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, “আমেরিকান সেন্টারে হামলার সময় আফতাব আনসারি ঘটনাস্থলে ছিলেন না। দুবাইয়ে বসেই তিনি ষড়যন্ত্র করেছিলেন। তাঁর নির্দেশেই হামলা হয়েছিল। পরে তাঁকে দুবাই থেকে গ্রেফতার করা হয়। হিন্দোলের ঘটনাও তার সঙ্গে তুলনীয়।”

তবে পরিবারের দাবি, হিন্দোলের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। তাঁর মা বলেন, “পুলিশের চিঠি আসার পরই হিন্দোল ই-মেল করে উত্তর দিয়েছিল। কোনও অনৈতিক কাজে আমাদের পরিবারের কেউ যুক্ত নয়।” হিন্দোলের বাবা আরও যোগ করেন, “লুকআউট নোটিস কেন জারি হল, বুঝতে পারছি না। যাদবপুরের ছাত্ররা এত অপরিণত নয় যে, বিদেশ থেকে কেউ কিছু বললেই কাজ করবে।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিন্দোলের নামে লুকআউট নোটিস জারি থাকায় দিল্লি বিমানবন্দরে অভিবাসন দফতর তাঁকে আটকায়। পরে দিল্লি পুলিশের মাধ্যমে কলকাতা পুলিশ ট্রানজিট রিমান্ডে তাঁকে নিয়ে আসে।


```