Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

যাদবপুরে ব্রাত্যর গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হিন্দোল, স্পেন থেকে দিল্লি ফিরেছিলেন বুধবারই

পুলিশের অভিযোগ, গত ১ মার্চ বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত হিন্দোল। 

যাদবপুরে ব্রাত্যর গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হিন্দোল, স্পেন থেকে দিল্লি ফিরেছিলেন বুধবারই

হিন্দোল মজুমদার (ফাইল ছবি)

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 13 August 2025 23:51

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিন্দোল মজুমদার। বুধবার দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, স্পেনে গবেষণা করছেন তিনি। সেখান থেকে বুধবার দিল্লি হয়ে কলকাতায় ফিরতেন। লুক আউট নোটিসের ভিত্তিতে দিল্লিতেই তাঁকে ধরে অভিবাসন দফতর।

তারা দিল্লি পুলিশের হাতে তুলে দেয় সঙ্গে সঙ্গেই এবং গোটা ঘটনা জানানো হয় কলকাতা পুলিশকে। ইতিমধ্যেই যাদবপুর থানার তদন্তকারী আধিকারিকের নেতৃত্বে কলকাতা পুলিশের একটি দল দিল্লিতে পৌঁছে গ্রেফতার প্রক্রিয়া সম্পন্ন করছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে তুলে ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হবে।

পুলিশের অভিযোগ, গত ১ মার্চ বিশ্ববিদ্যালয় চত্বরে শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত হিন্দোল। সেদিন তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ‘ওয়েবকুপা’র বার্ষিক সম্মেলনে যোগ দিতে যাদবপুরে এসেছিলেন ব্রাত্য বসু। অনুষ্ঠান শেষে বেরনোর সময় বামপন্থী ছাত্র সংগঠনগুলির নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ, সেই সময় মন্ত্রীর গাড়ি ঘিরে ধাক্কাধাক্কি ও ভাঙচুর চলে, যার জেরে আহত হন ব্রাত্যও।

অন্যদিকে ছাত্রদের দাবি ছিল, শিক্ষামন্ত্রীর গাড়ি প্রথমে এক ছাত্রকে ধাক্কা দেয়, এরপরই উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে হাতাহাতিতে গড়ায় বিষয়টি। ঘটনাটির পর দায়ের হওয়া এফআইআর-এ হিন্দোলের নাম ছিল। সেই সূত্র ধরেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়। অবশেষে প্রায় পাঁচ মাস পর বুধবার দিল্লি থেকে ধরা পড়লেন তিনি।


```