Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'আমি হতবাক, আমি ব্যথিত, কলেজে এমন ঘটনা মেনে নেওয়া যায় না', কসবাকাণ্ডে রিপোর্ট তলব ব্রাত্যর

কলেজে ভাইস প্রিন্সিপাল উপস্থিত, গেটের সামনে দাঁড়িয়ে গার্ড, তবুও আইন পড়ুয়া ছাত্রীকে টেনে নিয়ে গিয়ে কলেজ চত্বরেই নিগ্রহ, ঘটনায় ধাক্কা খেয়েছে শহরবাসী।

'আমি হতবাক, আমি ব্যথিত, কলেজে এমন ঘটনা মেনে নেওয়া যায় না', কসবাকাণ্ডে রিপোর্ট তলব ব্রাত্যর

ব্রাত্য বসু

শেষ আপডেট: 28 June 2025 13:15

দ্য ওয়াল ব্যুরো: কলেজে ভাইস প্রিন্সিপাল উপস্থিত, গেটের সামনে দাঁড়িয়ে গার্ড, তবুও আইন পড়ুয়া ছাত্রীকে টেনে নিয়ে গিয়ে কলেজ চত্বরেই নিগ্রহ, ঘটনায় ধাক্কা খেয়েছে শহরবাসী। সাউথ ক্যালকাটা ল কলেজের (Kasba Law College) ভিতরে এমন ভয়াবহ ঘটনার পর রীতিমতো প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের শিক্ষাব্যবস্থা। শিক্ষাপ্রতিষ্ঠানে আদৌ কোনও সুরক্ষা আছে কিনা, উঠছে সেই প্রশ্নও।

ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, “আমি হতবাক, আমি ব্যথিত। কলেজ চত্বরে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।”

সঙ্গে সঙ্গে তিনি কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছেন। নির্দেশ দেওয়া হয়েছে গভর্নিং বডির জরুরি বৈঠক ডাকারও। জানা গিয়েছে, আগামী সোমবার বসতে চলেছে সেই বৈঠক।

কলেজে কীভাবে এত বড় গাফিলতি ঘটল, তা খতিয়ে দেখতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়োগের বিষয়েও আলোচনা করতে বলা হয়েছে।

এই ঘটনার সূত্র ধরে ফের একবার সামনে এসেছে কলেজের ‘ইউনিয়ন সংস্কৃতি’ ও ‘দাদাগিরি’র প্রসঙ্গ। কেন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুমে একচেটিয়া শাসক ছাত্র সংগঠনের আধিপত্য— উঠছে প্রশ্ন। বিরোধী রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই পথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, অভিযুক্তদের রাজনৈতিক রঙ না দেখে দ্রুত গ্রেফতার করা হয়েছে। শাসক দলের একাধিক নেতা-নেত্রী আবার ‘অপরাধী যে দলেরই হোক, শাস্তি হবেই’ বলে স্পষ্ট বার্তা দিয়ে রেখেছেন। পাশাপাশি, নির্যাতিতার পাশে দাঁড়িয়ে ‘অপরাজিতা বিল’ দ্রুত আইনে পরিণত করার পক্ষে আওয়াজ তুলেছেন তাঁরা।


```