Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

ফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলা

নাকতলায় গ্রসারি স্টোরে ঢুকে মারধর, পুলিশের খাতায় নাম এক সিভিক-সহ ৫ জনের।

ফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলা

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 11 July 2025 22:45

দ্য ওয়াল ব্যুরো: শহরে (Kolkata) ফের সিভিক ভলান্টিয়ারের দৌরাত্ম্য (Civic Volunteer,)। নাকতলায় এক গ্রসারি দোকানে ঢুকে কর্মীদের মারধর, আটকে রাখা ও দোকান ভাঙচুরের অভিযোগে সিভিক ভলান্টিয়ার সহ পাঁচ যুবকের বিরুদ্ধে নেতাজিনগর থানায় মামলা রুজু হল। সব মিলিয়ে ৬টি জামিনযোগ্য ধারায় মামলা করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন কলকাতা পুলিশের সাউথ সাবার্বান ডিভিশনে নিযুক্ত সিভিক ভলান্টিয়ার বিজয় দাস। তাঁর সঙ্গেই আরও যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা হলেন— বিশ্বজিৎ হালদার, রোহিত হালদার, জয় দাস এবং অভিজিৎ দাস। অভিযোগ, বৃহস্পতিবার রাতে নাকতলা এলাকার একটি মুদির দোকানে ঢুকে দোকানের কর্মীদের মারধর ও ভয় দেখান অভিযুক্তেরা।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঘটনার শুরুতে বিজয় ঘটনাস্থলে ছিলেন না। পরে তিনি ঘটনাস্থলে পৌঁছে বাকিদের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ, মারধর, অবৈধভাবে আটকে রাখা, দোকান ভাঙচুর, হুমকি ও অন্যায় কাজে মদতের ধারায় মামলা দায়ের হয়েছে।

সম্প্রতি কসবাতেও এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে উঠেছিল দাদাগিরির অভিযোগ। কনস্টেবলের পোশাক পরে, তাও আবার নেশাগ্রস্ত অবস্থায় দাপিয়ে বেড়ানোর অভিযোগে অভিযুক্ত হন প্রগতি ময়দান থানায় কর্মরত সিভিক নীরজ সিং। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতারও করা হয়। ফের সিভিক দৌরাত্ম্য সামনে আসায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।


```