Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

RG Kar: আরজি কর দুর্নীতি মামলায় চার্জ গঠন, ২২ জুলাই থেকে বিচার শুরু

অভিযোগ, আরজি কর হাসপাতালে তিন বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম কেনার নামে টেন্ডারে ব্যাপক দুর্নীতি চলেছে।

RG Kar: আরজি কর দুর্নীতি মামলায় চার্জ গঠন, ২২ জুলাই থেকে বিচার শুরু

সন্দীপ ঘোষ

শেষ আপডেট: 14 July 2025 15:21

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় (RG Kar Medical College) পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন হল আলিপুর সিবিআই আদালতে (CBI Court)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। দুর্নীতি দমন আইনের অধীনে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আগামী ২২ জুলাই থেকে মামলার বিচারপর্ব শুরু হবে বলে আদালত জানিয়েছে।

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্ত সিবিআই শুরু করেছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে। ২০২৪ সালের ২৯ নভেম্বর আলিপুর আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। সেই চার্জশিটে সন্দীপ ঘোষ ছাড়াও নাম রয়েছে আফসর আলি, বিপ্লব সিংহ, সুমন হাজরা এবং আশিস পাণ্ডের। পাঁচজনই এখন জেলবন্দি।

অভিযোগ, আরজি কর হাসপাতালে তিন বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম কেনার নামে টেন্ডারে ব্যাপক দুর্নীতি চলেছে। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারের অভিযোগের ভিত্তিতে উঠে আসে, কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের বেআইনি সুবিধা দিয়ে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন।

সিবিআই তদন্তে ধাপে ধাপে এই পাঁচজনের নাম সামনে আসে। প্রথমে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়। পরে বিপ্লব, আফসর, সুমন এবং সবশেষে আশিস পাণ্ডেকে গ্রেফতার করা হয়।

এদিন আদালতে চার্জ গঠনের পরে বিচারক জানান, আগামী ২২ জুলাই থেকে মামলার শুনানি শুরু হবে। সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে।


```