Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

বাচ্চাদের নিয়ে বড়দিনের আনন্দে মাতল 'চ্যাপ্টার ২'

বড়দিনের সকালে লাইভ ক্যারোল, গান আর উপহারের মাধ্যমে শিশুদের নিয়ে উৎসবের আনন্দে মাতল কলকাতার জনপ্রিয় রেট্রো রেস্তরাঁ চ্যাপ্টার ২। 

বাচ্চাদের নিয়ে বড়দিনের আনন্দে মাতল 'চ্যাপ্টার ২'

চ্যাপ্টার ২-তে ক্রিসমাস সেলিব্রেশন

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 25 December 2025 18:58

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের সকাল মানেই গির্জার ঘণ্টা, ক্যারলের সুর আর বাচ্চাদের হাসি। সেই আবহেই এ বছরও দক্ষিণ কলকাতার (South Kolkata) এক চেনা ঠিকানায় জমে উঠল আলাদা রকমের বড়দিন। কলকাতার একমাত্র রেট্রো ডাইনিং রেস্তরাঁ (Retro Dining Restaurant) চ্যাপ্টার ২ (Chapter 2)–এ বৃহস্পতিবার সকালে হল বিশেষ ক্রিসমাস সেলিব্রেশন। লাইভ ক্যারল, উপহার আর খাওয়াদাওয়ায় মেতে উঠল গোটা পাড়া।

এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন প্রবীণ গায়ক সুমিত রায় (Sumit Roy), যিনি কলকাতায় ‘কিং অব ক্যালিপসো মিউজিক (King of Calypso Music)’ নামে পরিচিত। তাঁর সঙ্গে মঞ্চে ছিলেন ক্যারলজিঙ্গার্স (Carolzingers)। এ বছর নিয়ে টানা পঞ্চমবার এই ক্রিসমাস মর্নিং সেলিব্রেশনের আয়োজন করল চ্যাপ্টার ২। আয়োজন এমনই ছিল যে শুধু রেস্তরাঁ নয়, গোটা লেনটাই যেন একঝলক বড়দিনের রঙে রাঙা হয়ে উঠেছিল।

এদিন সকাল হতে একের পর এক জনপ্রিয় ক্রিসমাস ক্যারলে মুখর হয়ে ওঠে এলাকা। ‘লিটল ড্রামার বয় (Little Drummer Boy)’, ‘সান্তা ক্লজ ইজ কামিং ইন আ বুগি উগি চু চু ট্রেন (Santa Claus Is Coming in a Boogie Woogie Chu Chu Train)’, ‘সিলভার বেলস (Silver Bells)’, ‘মেরিজ বয় চাইল্ড (Mary’s Boy Child)’, ‘সান্তা ক্লজ ইজ কামিং টু টাউন (Santa Claus Is Coming to Town)’, ‘ফেলিজ নাভিদাদ (Feliz Navidad)’, ‘রুডলফ (Rudolph)’, ‘জিঙ্গল বেলস (Jingle Bells)’-সব মিলিয়ে জমজমাট ক্যারলের তালিকা। বিশেষ আকর্ষণ ছিল ‘জিঙ্গল বেলস’-এর একটি নিজস্ব বাংলা অনুবাদ, যা শুনে হাততালিতে ফেটে পড়েন উপস্থিত সবাই। এর পাশাপাশি তুলনামূলক কম পরিচিত একটি বাংলা ক্রিসমাস গান ‘কি মজা ক্রিসমাস (Ki Moja Christmas)’ তার সুর আর কথায় আলাদা করে মন ছুঁয়ে যায়।

এই অনুষ্ঠানে অংশ নেয় দক্ষিণ অ্যাভিনিউ (Southern Avenue) ও আশপাশের এলাকার শতাধিক শিশু। কেউ গানের তালে নেচেছে, কেউ আবার সুমিত রায়ের সঙ্গে গলা মিলিয়ে ক্যারল গান করেছে। শিশুদের জন্য ছিল উপহার, সঙ্গে খাওয়াদাওয়ার বিশেষ ব্যবস্থাও। সকাল থেকেই তাই রাস্তাজুড়ে শুধুই হাসি আর আনন্দের রোল।

চ্যাপ্টার ২-এর প্রতিষ্ঠাতা শিলাদিত্য চৌধুরি (Shiladitya Chaudhury) ও দেবাদিত্য চৌধুরি (Debaditya Chaudhury) জানালেন, “এটা আমাদের পঞ্চম বছরের ক্রিসমাস সেলিব্রেশন। ধীরে ধীরে এই আয়োজনটা একটা পাড়ার ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতি বছর বড়দিনের সকালে আশপাশের মানুষজন এখানে এসে লাইভ ক্যারল উপভোগ করেন। মূল উদ্দেশ্য একটা, পাড়ার সবাইকে একসঙ্গে এনে আনন্দ ভাগ করে নেওয়া। তাই শিশুদের জন্য খাবার আর উপহারের ব্যবস্থাও রাখা হয়।”


```