Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

RG Kar: 'কেন যেতে চাইছেন ক্রাইম সিনে?' নির্যাতিতার বাবা-মার কাছে উত্তর চাইল হাইকোর্ট

এর আগে একই দাবিতে এক বার কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। তবে সেখান থেকে তাঁদের শিয়ালদহ আদালতে পাঠানো হয়েছিল। কিন্তু কোনও লাভ না হওয়ায় আবার তাঁরা কলকাতা হাইকোর্টেই আবেদন জানিয়েছেন।

RG Kar: 'কেন যেতে চাইছেন ক্রাইম সিনে?' নির্যাতিতার বাবা-মার কাছে উত্তর চাইল হাইকোর্ট

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 15 September 2025 16:56

দ্য ওয়াল ব্যুরো: নিজের মেয়েকে ঠিক কোথায় ধর্ষণ করে খুন করে হয়েছিল, তা জানতে ঘটনাস্থল বা ক্রাইম সিন (Crime Scene) দেখতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন আরজি করের নির্যাতিতার বাবা-মা (RG Kar Case Victim Parents)। সোমবার সেই সংক্রান্ত মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলল আদালত।

কী কারণে 'ক্রাইম সিনে' যেতে চাইছেন নির্যাতিতার পরিবার তা জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। বাবা-মাকে উদ্দেশ করে তাঁর প্রশ্ন - ''আপনারা তো তদন্তকারি সংস্থা নন, তাহলে কেন যেতে চাইছেন আরজি কর মেডিক্যাল কলেজে হাসপাতালের ক্রাইম সিনে?" চলতি সপ্তাহে এই মামলার ফের শুনানি। তাতেই হয়তো পরিষ্কার হয়ে যাবে যে আদতে তাঁরা কেউ ঘটনাস্থলে যেতে পারবেন কিনা।

এর আগে একই দাবিতে এক বার কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। তবে সেখান থেকে তাঁদের শিয়ালদহ আদালতে পাঠানো হয়েছিল। কিন্তু কোনও লাভ না হওয়ায় আবার তাঁরা কলকাতা হাইকোর্টেই আবেদন জানিয়েছেন। ইতিমধ্যে আরজি কর কাণ্ড সংক্রান্ত একটি মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবার থেকে তাই ধর্ষণ ও খুনের মামলায় নতুন করে তদন্তের আবেদন ও তদন্তে আদালতের নজরদারির আর্জি নিয়ে এবার শুনানি হবে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে (Division Bench)।

উল্লেখযোগ্য, আরজি কর কাণ্ডে তদন্তের গাফিলতি ও অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছে। সিবিআই এই মামলার তদন্ত হাতে নেওয়ার পর থেকে নতুন প্রমাণ উঠে এসেছে বলে দাবি পরিবারের। তাদের যুক্তি, মামলাটি অত্যন্ত সংবেদনশীল। তাই তদন্তে নিয়মিত আদালতের নজরদারি দরকার। সেই কারণেই আবারও নতুন করে তদন্ত এবং বিচার বিভাগের সরাসরি তত্ত্বাবধান চেয়ে আবেদন জানানো হয়েছে।

যদিও সিবিআই এবং কলকাতা পুলিশ - দুজনের তদন্ত নিয়েই ক্ষোভ রয়েছে নির্যাতিতার পরিবারের। সেই পরিপ্রেক্ষিতে তাঁরা নিজেরাই ঘটনাস্থল পরিদর্শন করতে চেয়েছেন। শিয়ালদহ আদালতে এই মামলার শুনানির সময়ে কার্যত ব্যাপক ধমক খেয়েছিল সিবিআই। আদালতের পর্যবেক্ষণ ছিল, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নিজের তদন্তদের ওপরই ভরসা নেই।

আসলে নির্যাতিতার পরিবারের দাবি মেনে নিয়েছিল সিবিআই। সেই প্রেক্ষিতেই বিস্ময় প্রকাশ করেছিলেন শিয়ালদহ আদালতের বিচারক অরিজিৎ মণ্ডল। তাঁর মন্তব্য ছিল, 'পরিবারের আবেদনপত্র দেখে মনে হয়েছে তাঁদের আইনজীবীরা সমান্তরাল তদন্ত করতে চান। এতেই অবাক হচ্ছি কেন সিবিআই কোনও নো অবজেকশন দিল না। সিবিআইয়ের অবস্থা শোচনীয়।'

এই প্রসঙ্গেই আদালতের প্রশ্ন - তাহলে কি সিবিআই মনে করছে তাঁদের তদন্তই ঠিক হয়নি? তাঁদের ফরেন্সিক বিশেষজ্ঞরা কি ঠিক কাজ করেনি? এটাই যদি হয় তাহলে এতদিন বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত কীভাবে হল?


```