Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

১৫ ফেব্রুয়ারির আগেই চিংড়িঘাটা মেট্রোর পিলার শেষের নির্দেশ, ডেডলাইন বেঁধে দিল হাইকোর্ট

আদালতের পর্যবেক্ষণ, বারবার সময় বাড়ানোর ফলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। তাই এবার সময়সীমা বেঁধে দিয়ে কাজ শেষ করতেই হবে। নির্দেশ অমান্য হলে কড়া পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছে আদালত।

১৫ ফেব্রুয়ারির আগেই চিংড়িঘাটা মেট্রোর পিলার শেষের নির্দেশ, ডেডলাইন বেঁধে দিল হাইকোর্ট

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 23 December 2025 14:24

দ্য ওয়াল ব্যুরো: চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro) সম্প্রসারণ ঘিরে দীর্ঘদিনের যানজট ও অনিশ্চয়তায় ইতি টানতে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। 

আর কোনও গড়িমসি নয়—আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই চিংড়িঘাটায় মেট্রোর পিলার নির্মাণের কাজ শেষ করতে হবে। মঙ্গলবার মামলার শুনানিতে এমনই স্পষ্ট নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

প্রসঙ্গত, চিংড়িঘাটা মেট্রো সম্প্রসারণ বহুদিন ধরেই আটকে। নিউ গড়িয়া–বিমানবন্দর মেট্রো প্রকল্পের বেলেঘাটা থেকে গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশের কাজ এখনও থমকে। কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের দাবি, রাস্তা বন্ধের অনুমতি না মেলাতেই কাজ শুরু করা যাচ্ছে না। নভেম্বরে কাজ শুরুর কথা থাকলেও তার কিছুই হয়নি।

ওই সংক্রান্ত মামলায় এদিন আদালত জানিয়ে দেয়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে ট্রাফিক নিয়ন্ত্রণ এড়ানো যাবে না। সেই কারণে পিলার নির্মাণের জন্য ১৫ ফেব্রুয়ারির আগেই টানা তিন রাত সংশ্লিষ্ট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার। কোন কোন তারিখে এই ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে, তা আগামী ৬ জানুয়ারির মধ্যে রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)-কে জানাতে হবে রাজ্যকে।

আদালতের পর্যবেক্ষণ, বারবার সময় বাড়ানোর ফলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। তাই এবার সময়সীমা বেঁধে দিয়ে কাজ শেষ করতেই হবে। নির্দেশ অমান্য হলে কড়া পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছে আদালত। ফলে চিংড়িঘাটার দীর্ঘদিনের মেট্রো জট অবসানের দিকে এক ধাপ এগোনোর আশ্বাস মিলল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।


```