Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

৯ হাজারের বেশি লোক নয়! শর্তসাপেক্ষে মালদহের চাঁচলে শুভেন্দুর সভায় অনুমতি হাইকোর্টের

মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেন, স্থানীয় এসডিপিও ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছেন যে নতুন বছরের সময় এলাকায় ভিড় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তাই এত মানুষের সমাগম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

৯ হাজারের বেশি লোক নয়! শর্তসাপেক্ষে মালদহের চাঁচলে শুভেন্দুর সভায় অনুমতি হাইকোর্টের

ফাইল ছবি

শেষ আপডেট: 31 December 2025 15:25

দ্য ওয়াল ব্যুরো: শর্তসাপেক্ষে মালদহের চাঁচলে বিজেপির সভা করার অনুমতি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) অবকাশকালীন বেঞ্চের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী বুধবার এই নির্দেশ দিয়েছেন।

হাইকোর্টের নির্দেশ, শুভেন্দুর সভায় ৯ হাজার জনের বেশি সমর্থক উপস্থিত থাকতে পারবেন না এবং ৭০টির বেশি মাইক্রোফোন ব্যবহার করা যাবে না।

মামলাকারীর আইনজীবী আদালতে দাবি করেন, স্থানীয় এসডিপিও ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছেন যে নতুন বছরের সময় এলাকায় ভিড় স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। তাই এত মানুষের সমাগম নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

অন্যদিকে, বিজেপির (BJP) আইনজীবী যুক্তি দেন, 'এসডিপিও-র পক্ষে এই বিষয়ে অনুমতি বা নিষেধাজ্ঞা দেওয়ার অধিকার নেই। তিনি শুধুমাত্র নিজের পর্যবেক্ষণ জানিয়েছেন, তা নির্দেশ হিসেবে ধরা যায় না।'

রাজ্যের পক্ষের আইনজীবী বিবেকানন্দ বসু আদালতে জানান, পুলিশ ও এসডিও-র রিপোর্ট অনুযায়ী ওই এলাকায় সভায় বিপুল সমর্থকের ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “১৫ হাজার মানুষ এলে তাঁদের যাতায়াত, যানবাহন নিয়ন্ত্রণ কীভাবে হবে?”

নতুন বছরের সময় পুলিশ বাহিনী বিভিন্ন দায়িত্বে অত্যন্ত ব্যস্ত থাকে। তাই ভিড়ের চাপ কমানোর জন্য সংখ্যা কম রাখার অনুরোধ জানানো হয় রাজ্যের তরফে। সবদিক বিবেচনা করেই আদালত কঠোর শর্ত দিয়ে  সভার অনুমোদন দিয়েছে।

আগামী ২ তারিখ মালদহে সভা করার কথা জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari rally in Malda)। কিন্তু সভার জন্য পুলিশের অনুমতি পাওয়া যায়নি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি।


```