জানা গিয়েছে, আহত শ্রমিকের নাম আশুতোষ অধিকারী। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশের একটি দল।
_0.jpg.webp)
বউবাজারে দুর্ঘটনা
শেষ আপডেট: 8 June 2025 12:57
দ্য ওয়াল ব্যুরো: পুরনো বাড়ি সংস্কারের মাঝেই দুর্ঘটনা। রবিবার বউবাজারের শ্রীনাথ লেন দাস লেনে একটি বাড়ির সামনের অংশ ভেঙে পড়ে (Bowbazar House Collapse)। সেইসময় নীচেই কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। ভেঙে পড়া অংশের নীচে চাপা পড়ে গুরুতর জখম হন এক শ্রমিক (Worker Injured)।
জানা গিয়েছে, আহত শ্রমিকের নাম আশুতোষ অধিকারী। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশের একটি দল।
পুলিশ (Police) সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাড়িটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করা হয়েছিল। মালিকপক্ষ সংস্কারের কাজ শুরু করেছিল। সেই কাজ চলাকালীনই আচমকাই সামনের দিকের বারান্দার একটা বড় অংশ ভেঙে পড়ে। একজন আহত হয়েছেন। অল্পের জন্য বাকি শ্রমিকরা রক্ষা পেয়েছেন।
ঘটনাস্থলে যায় কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ (DMG), দমকল বাহিনী ও বউবাজার থানার পুলিশ। এলাকায় নিরাপত্তার স্বার্থে ব্যারিকেড দেওয়া হয়েছে। বাকি অংশ বিপজ্জনক কি না, তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়িটির অবস্থান বেশ ঝুঁকিপূর্ণ ছিল দীর্ঘদিন ধরেই। বারবার অভিযোগ করলেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে সংস্কার শুরু হলেও, তাতেই ঘটে বিপত্তি।
পুরসভা সূত্রে খবর, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রুখতে শহরের পুরনো বাড়িগুলির নিরাপত্তা নিয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে প্রশাসন।