Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কলকাতায় ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, পুলিশের নজরে লিভ-ইন পার্টনার

শুভাশিসকে ডাইনিং স্পেসে নাইলনের দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে।

কলকাতায় ফ্ল্যাট থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ, পুলিশের নজরে লিভ-ইন পার্টনার

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 November 2025 11:37

দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতায় (Kolkata) ফের মৃতদেহ উদ্ধারের (Body Found) ঘটনায় চাঞ্চল্য। এবার লেক থানা (Lake Police Station) এলাকায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক যুবকের পচাগলা ঝুলন্ত দেহ। মৃতের নাম শুভাশিস চক্রবর্তী।

পুলিশের প্রাথমিকভাবে অনুমান, সম্পর্কের অবনতি এবং অশান্তির জেরে আত্মঘাতী (Suicide) হয়েছেন তিনি। ফ্ল্যাটের ভেতর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট, যেখানে নাকি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের উল্লেখ রয়েছে।

সূত্র মারফৎ জানা গেছে, গত কয়েক বছর ধরে বেকার ছিলেন শুভাশিস। তবে কিছুদিন ধরে এক মহিলার সঙ্গে লিভ-ইন সম্পর্কে (Live-in Relationship) ছিলেন। ওই মহিলা চাকরি করেন। কিন্তু তাঁদের সম্পর্কে অশান্তি এবং আর্থিক অনিশ্চয়তা নিয়ে বাকবিতণ্ডা লেগেই থাকত। গত শনিবার তাঁদের মধ্যে তীব্র ঝগড়া হয় বলে জানা গেছে। এর পরেই মহিলা ফ্ল্যাট ছেড়ে নিজের বাড়ি ফিরে যান।

স্থানীয় সূত্রে খবর, এর কয়েক ঘণ্টা পরেই শুভাশিসকে ডাইনিং স্পেসে নাইলনের দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে।

ঘরের ভিতর থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও মানসিক অবসাদের উল্লেখ আছে বলে জানিয়েছে পুলিশ। লেক থানার আধিকারিকরা ইতিমধ্যেই মৃতের লিভ-ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।


```