Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'আমার হুমকিতে ওরা অবাক হয়ে গেছিল', ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে নতুন দাবি ট্রাম্পের

ট্রাম্প জানান, ৯ মাসের মধ্যে তিনি নাকি আটটি যুদ্ধ বন্ধ করেছেন। তিনি বলেন, “৯ মে আমি ওদের ফোনে বলেছিলাম শান্তিচুক্তি না করলে কিছু হবে না। ১০ মে সকালে ফোনে ওরা জানাল, সংঘাত বন্ধ হয়েছে।”

'আমার হুমকিতে ওরা অবাক হয়ে গেছিল', ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে নতুন দাবি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 November 2025 10:37

দ্য ওয়াল ব্যুরো: এক কথায় - রেকর্ড যেন আটকে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)! আবারও তিনি ভারত-পাকিস্তান সংঘাত (India Pakistan Conflict) আটকানোর দাবি করেছেন। তবে এবার দিয়েছেন কিছু নতুন 'তথ্য'! কী বলেছেন তিনি?

ট্রাম্পের আবারও দাবি, তাঁর হস্তক্ষেপেই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি (India Pakistan Ceasefire) সম্ভব হয়েছে। ফ্লোরিডার মায়ামিতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রিপাবলিকান নেতা বলেন, বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি না দিলে নাকি দুই পারমাণবিক শক্তিধর দেশ যুদ্ধ থামাত না।

মার্কিন প্রেসিডেন্টের কথায়, “আমি তখন ভারত ও পাকিস্তান দু’দেশের সঙ্গেই বাণিজ্য চুক্তি (Trade Deal) নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ জানতে পারলাম তারা যুদ্ধ করতে চলেছে! আমি বললাম, তোমরা যদি যুদ্ধ চালিয়ে যাও, তাহলে কোনও চুক্তি সম্ভব নয়। আমি বাণিজ্য করব না।” তাঁর দাবি, এই বক্তব্যে হতবাক হয়ে যায় দিল্লি ও ইসলামাবাদ দুই পক্ষই।

ট্রাম্প জানান, ৯ মাসের মধ্যে তিনি নাকি আটটি যুদ্ধ বন্ধ করেছেন। তিনি বলেন, “৯ মে আমি ওদের ফোনে বলেছিলাম শান্তিচুক্তি না করলে কিছু হবে না। ১০ মে সকালে ফোনে ওরা জানাল, সংঘাত বন্ধ হয়েছে।”

ট্রাম্পের শুল্কনীতি ও ভারতের প্রতিক্রিয়া

ভারতের বিরুদ্ধে আগেই একাধিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ট্রাম্প। প্রথমে ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে বলেন, “ভারত মার্কিন পণ্যের উপর সবচেয়ে বেশি শুল্ক নেয়।” পরে রাশিয়া থেকে তেল আমদানি ও ব্রিকস জোটে সক্রিয় ভূমিকার জন্য আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয় - ফলে মোট শুল্ক দাঁড়ায় ৫০ শতাংশে। পাকিস্তানের ক্ষেত্রে শুল্কের হার ১৯ শতাংশ নির্ধারিত হয়।

দিল্লির দৃঢ় অস্বীকার

ভারতের তরফে শুরু থেকেই ট্রাম্পের দাবি একেবারে অস্বীকার করা হয়েছে। এ বছরের শুরুতে কানাডায় অনুষ্ঠিত জি–৭ সম্মেলনে (G7 Summit) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) স্পষ্টভাবে জানিয়ে দেন, “ট্রাম্পের হস্তক্ষেপ বা মধ্যস্থতার প্রশ্নই ওঠে না।”

ভারতের বিদেশসচিব বিক্রম মিসরির বক্তব্যে বলা হয়, “ওই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও বাণিজ্য আলোচনার মধ্যেই ভারত ছিল না, এবং ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কোনও ভূমিকা ছিল না।”

প্রেক্ষাপট

চলতি বছরের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahalgam Attack) ২৬ জন নিহত হন। তার পরেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ অভিযান করে। সেই সময়েই পাকিস্তান পাল্টা হামলা করলে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়।


```