"সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট পুকুর হয়ে যাচ্ছে। এবার থেকে সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটার দরকার পড়বে না, বাড়ির সামনেই রাস্তা পুকুর হয়ে যাচ্ছে।’’

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 25 July 2025 16:03
দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির জেরে জলমগ্ন সল্টলেকের রাস্তা (Salt Lake)। আর সেই জলমগ্ন রাস্তাতেই অভিনব প্রতিবাদে শামিল হলেন বিজেপির যুব মোর্চার কর্মীরা (BJP Protest।
ইসি ব্লক ও এফডি ব্লকের মধ্যবর্তী এলাকায় জমে থাকা হাঁটুজলেই সাঁতার কাটলেন তাঁরা। যা দেখতে রাস্তায় ভিড় জমল কৌতূহলী জনতার। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে লাগাতার বৃষ্টিতে (Kolkata Rain) শহরের একাধিক এলাকা জলমগ্ন (Water logging)। সল্টলেকের বাসিন্দারা অভিযোগ করেছেন, নিকাশির খারাপ ব্যবস্থার ফলেই নর্দমার জল রাস্তায় উঠে এসেছে।
বিজেপির যুব নেতা সঞ্জয় পড়্যা কটাক্ষের সুরে বলেন, ‘‘নিকাশি ব্যবস্থা এ রাজ্যে সম্পূর্ণ ভেঙে পড়েছে। তৃণমূল সরকার ইকো সিস্টেম ধ্বংস করেছে বলেই এই অবস্থা। সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট পুকুর হয়ে যাচ্ছে। এবার থেকে সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটার দরকার পড়বে না, বাড়ির সামনেই রাস্তা পুকুর হয়ে যাচ্ছে।’’
প্রসঙ্গত, ঘটনাস্থলের কয়েকশো মিটার দূরেই রয়েছে বিধাননগর পুরনিগমের দফতর (Bidhannagar Municipality)। স্থানীয়দের প্রশ্ন, পুরনিগম ও প্রশাসনের নজরদারির অভাবেই কি এই দুর্দশা? তবে এ ব্যাপারে বিধাননগর পুর নিগমের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।