Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সল্টলেকের রাস্তার গর্তে কই মাছ ছেড়ে বিজেপির বিক্ষোভ! স্মার্ট সিটি নিয়ে কটাক্ষ

মঙ্গলবার ডিজে ব্লকের রাস্তায় জমে থাকা জলে কেজি প্রতি ৮০০ টাকা দামের জ্যান্ত কই মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন তাঁরা।

সল্টলেকের রাস্তার গর্তে কই মাছ ছেড়ে বিজেপির বিক্ষোভ! স্মার্ট সিটি নিয়ে কটাক্ষ

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 15 July 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা নয়, যেন মরণফাঁদ! সামান্য বৃষ্টিতেই বিধাননগরের রাস্তায় RoadCondition , Saltlake ) তৈরি হয়েছে ভয়াবহ গর্ত, আর সেই গর্তে জমেছে জল। অভিযোগ, বহুবার পুর প্রশাসনকে জানানো সত্ত্বেও মেলেনি কোনও সুরাহা। প্রতিবাদে অভিনব পথ বেছে নিলেন বিজেপির কর্মীরা (BJP Protest)। মঙ্গলবার ডিজে ব্লকের রাস্তায় জমে থাকা জলে কেজি প্রতি ৮০০ টাকা দামের জ্যান্ত কই মাছ ছেড়ে বিক্ষোভ দেখালেন তাঁরা।

ঘটনাস্থল, রাজ্যের প্রশাসনিক দফতর ও পুলিশের নিয়োগ ভবনের একেবারে পাশেই। অভিযোগ, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও। তবু নজর পড়েনি সমস্যার দিকে। বিক্ষোভকারীদের কটাক্ষ, "এর নাম নাকি স্মার্ট সিটি? (Smart City)"।

বিক্ষোভের জেরে তীব্র যানজট তৈরি হয় এলাকায়। কৌতূহলী মানুষের ভিড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে সল্টলেকের গুরুত্বপূর্ণ রাস্তাটি। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজেপি নেতা সঞ্জয় পড়্যা শ্লেষের সুরে বলেন, “বর্ষার আগেই পুরসভা রাস্তা সারিয়েছে। এত উন্নতমানের কাজ হয়েছে যে, সামান্য বৃষ্টিতেই উঠে গেছে রাস্তার আস্তরণ! এসব শুধু দুর্নীতিরই ফল।”

ঘটনাস্থল পড়ে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর নির্বাচনী কেন্দ্রের মধ্যে। তাঁর এবং বিধাননগর পুরনিগমের ভূমিকা নিয়েই উঠেছে প্রশ্ন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুরসভা বা মন্ত্রীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।
 


```