Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

শঙ্কর ঘোষকে বলতে না দেওয়ার অভিযোগ! ফের উত্তপ্ত বিধানসভা, বেরিয়ে গেলেন বিজেপি বিধায়করা

শুক্রবার ফের উত্তেজনা রাজ্য বিধানসভায়। স্পোর্টস ইউনিভার্সিটি সংক্রান্ত বিলের আলোচনার শুরুতেই উত্তপ্ত হয় পরিস্থিতি।

শঙ্কর ঘোষকে বলতে না দেওয়ার অভিযোগ! ফের উত্তপ্ত বিধানসভা, বেরিয়ে গেলেন বিজেপি বিধায়করা

বিধানসভার বাইরে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ

শেষ আপডেট: 20 June 2025 13:51

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ফের উত্তেজনা রাজ্য বিধানসভায় (Bidhansabha)। স্পোর্টস ইউনিভার্সিটি সংক্রান্ত বিলের আলোচনার শুরুতেই উত্তপ্ত হয় পরিস্থিতি। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (BJP MLA Shankar Ghosh) যখন আলোচনায় অংশ নিতে উঠে দাঁড়ান, সেই সময় শাসক দলের বিধায়করা প্রতিবাদ জানাতে শুরু করেন। বিজেপির অভিযোগ, তাঁরা বারবার বাধা দিয়ে বক্তৃতা থামিয়ে দেওয়ার চেষ্টা করেন।

তৃণমূল বিধায়কদের (TMC MLa) পাল্টা বক্তব্য, "প্রতিদিন বিরোধীরা নিজেরা কথা বলেই হেঁটে বেরিয়ে যান। তাই ওদের বক্তব্য রাখার অধিকার নেই, যখন নিজেরাই আলোচনায় থাকতে নারাজ।" 

এই অবস্থায়, পরিস্থিতি সামাল দিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) দুই পক্ষকেই শান্ত হওয়ার আবেদন জানান। তিনি বলেন, “আপনারা একদিকে বলেন, আবার বেরিয়ে যান। এটা সংসদীয় রীতি নয়। সদস্যরা আহত হচ্ছেন। আমি চাই, আপনারা নিশ্চয়তা দিন, বক্তৃতা শেষ করে কক্ষেই থাকবেন।”

এই অবস্থায় শাসক দলের বিধায়করা ‘শুনছি না, শুনব না’ স্লোগান তুলতে থাকেন, যা পরিস্থিতি আরও উত্তেজক করে তোলে। উল্লেখ্য, এই অধিবেশনের শুরুর দিন থেকেই বিরোধীদের উপস্থিতি ও বক্তৃতার ধরন নিয়ে প্রশ্ন তুলে আসছে শাসক শিবির। তার জেরেই সম্ভবত এদিন বিলের আলোচনার মঞ্চেও তৈরি হল বিতণ্ডা।

তবে বিধানসভার অধ্যক্ষের আর্জিতেও কাজ হয়নি। আলোচনার মাঝেই বিজেপি বিধায়করা বেরিয়ে যান। তাঁদের অভিযোগ, শঙ্কর ঘোষকে বলতেই দেওয়া হয়নি। যতক্ষণ বলছিলেন সারাক্ষণ স্লোগান চলতেই থাকে শাসক দলের দিক থেকে।কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পর বিধানসভার বারান্দায় মুখে কালো মাস্ক ও হাতে পোস্টার নিয়ে বসে প্রতিবাদ দেখান বিজেপি বিধায়করা। পোস্টারে লেখা, 'চুপ বিধানসভা চলছে'।


```