Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যালে মিশল শীতের আমেজের সুর, শাস্ত্রীয় সঙ্গীতের উৎসবে মেতে উঠল কলকাতা

টানা চারদিন ধরে প্রতি সন্ধ্যায় শ্রোতারা উপভোগ করলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নানা ধারার পরিবেশনা। মঞ্চ আলোকিত করে করলেন নানা গুণীজন। অপূর্ব সুরের ঝর্নায় ভাসল তিলোত্তমা।

বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যালে মিশল শীতের আমেজের সুর, শাস্ত্রীয় সঙ্গীতের উৎসবে মেতে উঠল কলকাতা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 17 January 2026 14:06

দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীতপ্রেমীদের কাছে শীতের কলকাতা (Kolkata in winter) মানেই এক অনন্য আবহ - যেখানে অতীতের ঐতিহ্য আর বর্তমানের সৃষ্টিশীলতা হাত ধরাধরি করে চলে। এই বছর সেই ঐতিহ্য আরও উজ্জ্বল হয়ে উঠল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের (Indian Classical music festival) মধুর সুরে। এ বছর এই উৎসবের ১৪তম বর্ষে পা রাখল বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল (Behala Classical Festival)। শহরের বুকে চার দিনের এই শাস্ত্রীয় সঙ্গীতের মহোৎসব ছিল ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত। মিডিয়া পার্টনার হয়ে সেই সুদিনের সাক্ষী থাকল দ্য ওয়াল (The Wall News)।

শহরের একাধিক গুরুত্বপূর্ণ সঙ্গীত উৎসবের মধ্যে বেহালা ক্লাসিক্যাল ফেস্টিভ্যাল প্রতি বছরই আলাদা করে নজর কাড়ে। বেহালা সাংস্কৃতিক সম্মিলনীর (Behala Sangskritik sammilani) উদ্যোগে, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস (Senco Gold and Diamonds) নিবেদিত এই সুরের উৎসব কলকাতার সাংস্কৃতিক ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন।

টানা চারদিন ধরে প্রতি সন্ধ্যায় শ্রোতারা উপভোগ করলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নানা ধারার পরিবেশনা। মঞ্চ আলোকিত করে করলেন নানা গুণীজন। অপূর্ব সুরের ঝর্নায় ভাসল তিলোত্তমা।

উৎসবের সমস্ত অনুষ্ঠান ছিল বেহালা ব্লাইন্ড স্কুল গ্রাউন্ডে। দেশের বিভিন্ন প্রান্তের ১০টি শহর থেকে আসা নামী-দামি ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পীরা মঞ্চে তাঁদের পরিবেশনা তুলে ধরবেন। রাগ, তাল আর সুরের মেলবন্ধনে তৈরি হবে এক অনন্য সংগীতানুভূতি।

উৎসবের মুখ্য আকর্ষণ ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, বাঁশির সাধক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, রাকেশ চৌরাসিয়া, পূর্বায়ন চট্টোপাধ্যায়-সহ ৩৮ জন শিল্পী। উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের অন্যতম প্রধান ব্যক্তিত্ব মুরাল ভাই, বিধায়ক দেবাশীষ কুমার, পৌরপিতা রূপক গঙ্গোপাধ্যায়, এমআইসি অভিজিৎ মুখোপাধ্যায়, মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশীষ দত্ত, সেনকো গোল্ডের কর্ণধার রঞ্জনা সেন প্রমুখ।

শাস্ত্রীয় সঙ্গীতের রসিকদের জন্য এই চার দিন হয়ে উঠল একেবারে অন্যরকম, যেখানে শিল্পীদের নিপুণতায় প্রাণ পেল চিরাচরিত শাস্ত্রীয় রেপার্টরি। প্রতি বছরের মতো এই শীতেও অন্যথা হল না। নতুন বছরের শুরুতে, জানুয়ারির শীতের আমেজ নিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের আবেশে ডুবল শহর কলকাতা।


```