Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

৪৫ দিনে ৪৬ লক্ষ বিয়ে দেশে! সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আনল ওয়েডিং বিবাহ কালেকশন

৪৫ দিনে দেশে হবে ৪৬ লক্ষ বিয়ে! সেই মরসুমকে মাথায় রেখে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস লঞ্চ করল তাদের নতুন ওয়েডিং বিবাহ কালেকশন।

৪৫ দিনে ৪৬ লক্ষ বিয়ে দেশে! সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস আনল ওয়েডিং বিবাহ কালেকশন

সেনকোর গয়নায় কিয়ারা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 November 2025 15:42

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে বিয়ের মরসুম শুরু হয়ে গেছে। সেই সূত্রেই নতুন ওয়েডিং বিবাহ কালেকশন (Wedding Vivaah Collection)-এর ঘোষণা করল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস (Senco Gold & Diamonds)। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থার তরফে জানানো হয়েছে, এই বিশেষ কালেকশনে মিলবে গোল্ড (Gold), ডায়মন্ড (Diamond), প্ল্যাটিনাম (Platinum), সিলভার (Silver), গসিপ (Gossip) এবং জেমস্টোন (Gemstone) জুয়েলারিতে একাধিক আকর্ষণীয় অফার।

CAIT-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ভারতের বিয়ের সিসন এবার বিশাল অর্থনৈতিক গতি আনতে চলেছে। মাত্র ৪৫ দিনে ৪৬ লক্ষ বিয়ে, যার ফলে বাজারে ঢুকবে প্রায় ৬.৫ লক্ষ কোটি টাকা। ‘Vocal for Local Weddings’ অভিযান চালু হওয়ার পর থেকে চিনা লাইটিং, আর্টিফিশিয়াল ডেকর এবং গিফট অ্যাক্সেসরিজের ব্যবহার কমে গিয়েছে। ফলে দেশের কারিগর, জুয়েলারি ব্যবসায়ী এবং ছোট শিল্পীরা পাচ্ছেন বাড়তি অর্ডার, যা ভারতের স্থানীয় উৎপাদনশীলতাকে আরও শক্তিশালী করছে।

এই পরিস্থিতিতেই সেনকো এনেছে তাদের গর্জিয়াস 'বিবাহ কালেকশন' (Vivaah Collection), যার ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি (Kiara Advani)। এই কালেকশনে থাকছে বিভিন্ন ডিজাইনের নেকলেস, বালা-ব্রেসলেট, কানের দুল, রিং, পেনড্যান্ট-সহ আরও অনেক কিছু। সংস্থার দাবি, প্রতিটি গয়না অত্যন্ত যত্নে, ঐতিহ্যবাহী মোটিফ আর আধুনিক ডিজাইনের মিশেলে তৈরি।

সেনকোর ডিরেক্টর ও হেড অফ মার্কেটিং, জয়িতা সেন বলেন, “বিয়ের মরসুমকে সামনে রেখে দারুণ অফার-সহ আমাদের নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছি। প্রতিটি ডিজাইন আমাদের কারিগরদের হাতে তৈরি। সকলের আনন্দে যেন বাড়তি খুশি যোগ করতে পারি, তাই পকেট-ফ্রেন্ডলি রেঞ্জ রাখা হয়েছে।”

এ বিষয়ে সংস্থার MD ও CEO শুভঙ্কর সেন জানান, গোল্ড, ডায়মন্ড, সিলভার, প্ল্যাটিনাম- সব ধরনের গয়নার মেকিং চার্জে থাকছে ছাড়। পাশাপাশি ডায়মন্ড, গসিপ ও জেমস্টোনের ভ্যালুতেও বিশেষ অফার রয়েছে। নিজেদের পছন্দের গয়না বেছে নেওয়ার সময় গ্রাহকদের আরও ভাল অভিজ্ঞতা দিতে এই অফারগুলি রাখা হয়েছে।

নভেম্বর ১৪ থেকে ডিসেম্বর ১৪, ২০২৫ পর্যন্ত সেনকোর সব শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্ম sencogoldanddiamonds.com-এ মিলবে এই অফার। এর মধ্যে থাকছে—

  • ডায়মন্ড ভ্যালুতে সর্বোচ্চ ২০% ছাড়
  • গোল্ড জুয়েলারির মেকিং চার্জে সর্বোচ্চ ৩৫% ছাড়
  • পুরনো সোনার বদলে নতুন সোনায় ০% ডিডাকশন
  • গসিপ জুয়েলারিতে MRP-তে সর্বোচ্চ ১৫% ছাড়
  • ₹৫ লক্ষ বা তার বেশি বিল হলে জিততে পারেন ₹১০ লক্ষ টাকার জুয়েলারি ভাউচার
  • এ ছাড়া শুরু হয়েছে বিশেষ ওয়েডিং বাল্ডল প্যাকেজ-
  • গোল্ড (22K) প্যাকেজ শুরু ৫ লক্ষ থেকে
  • ডায়মন্ড প্যাকেজ শুরু ৩ লক্ষ থেকে।

```